শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মিল্টনের কর্মকাণ্ডের পরিণতি ও তা থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর ।

উত্তর: লিটন পাহাড়ের গাছ কেটে বিক্রি করে অর্থ উপার্জন করে। তার এ কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ । রাসুল (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে কেউ কোনো সমাজবিরোধী অন্যায় ও গর্হিত কাজ করতে দেখলে সে যেন তা শক্তি প্রয়োগে প্রতিহত করে। (শক্তি) প্রয়োগে সক্ষম না হলে যেন সদুপদেশ দ্বারা প্রতিবিধান করে এবং তাতেও সক্ষম না হলে সে যেন তা প্রতিরোধের জন্য অন্তর দিয়ে চিন্তাভাবনা করে। আর এটা হলো দুর্বলতম ইমানের লক্ষণ।” (মুসলিম) যদি এরূপ করা যায় তাহলে আশা করা যায় সে সংশোধন হবে । লিটনের কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এছাড়া লিটনের উক্ত উপার্জন বৈধ হবে না। তার এ উপার্জন হারাম হিসেবে গণ্য হবে। কারণ গাছের মালিক হলো সরকার তথা জনগণ। জনগণের সম্পদ লুটে নিয়ে অর্থ উপার্জন করা হারাম। আর হারাম উপার্জনের কারণে সে জাহান্নামি হবে। রাসুল (সা.) বলেছেন, “যে শরীর হারামের মাধ্যমে গঠিত, তা জাহান্নামের ইন্ধন হবে।" (বায়হাকি) আর হারাম উপার্জনের কারণে লিটনের ইবাদাত কবুল হবে না । কারণ ইবাদাত কবুল হওয়ার পূর্বশর্ত হলো হালাল রুজি । লিটনের এসব কর্মকাণ্ড হতে পরিত্রাণের উপায় হলো- তার মাঝে তাকওয়ার গুণ তৈরি করা এবং দেশপ্রেম তৈরি করা। সে যদি আল্লাহকে ভয় করা শেখে এবং তার মাঝে যদি দেশপ্রেম জাগ্রত করা যায় তাহলে সে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকবে। তাকে দ্বীনের দাওয়াত দিয়ে এ পথে আনার প্রচেষ্টা চালাতে হবে। এছাড়া আইনের শাসন দ্বারাও তাকে এ কাজ হতে বিরত করা যায়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মিল্টনের কর্মকাণ্ডের পরিণতি ও তা থেকে পরিত্রাণের উপায় বিশ…

উদ্দীপক

সাকিব ও সজিব একই স্কুল হতে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের হাতে প্রচুর অবসর সময় আছে এবং সেই সময়টাকে তারা ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজে লাগাতে চায় । তাদের এক বন্ধু মিন্টন পাহাড়ের গাছ কর্তন করে বিক্রি করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের পথ পেয়ে সে পথে চলে যায় ৷

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

উম্মাহ শব্দের অর্থ জাতি বা Nation |

উত্তর

খিদমত' শব্দের অর্থ সেবা করা, যত্ন নেওয়া, পরিচর্যা করা; আর খালক অর্থ সৃষ্টিজগৎ, সৃষ্টজীব। সুতরাং খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা। ব্যবহারিক অর্থে শুধু মানুষের নয় বরং নিখিল সৃষ্টিজগতের প্রতিটি জীব ও জড়বস্তুর প্রতি মহান আল্লাহ পাকের নির্দেশানুযায়ী । কর্তব্য পালনের নামই হচ্ছে 'খিদমতে খালক' বা সৃষ্টির সেবা। মহানবি (সা.) বলেছেন- অর্থাৎ, “তোমরা পৃথিবীবাসীর ওপর দয়া কর, তাহলে আকাশে যিনি আছেন তিনিও তোমাদের ওপর দয়া করবেন।” (তিরমিযি)

উত্তর

সজিব ও নাছিমের চিন্তাভাবনায় ইসলামি দাওয়াহ-এর ইঙ্গিত বহন করে। ইসলামের প্রতি মানুষকে আহ্বান করাকে ইসলামি দাওয়াহ বলে। এটি প্রত্যেক মুমিনের মৌলিক দায়িত্ব। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির (কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব হয়েছে; তোমরা সৎকাজের নির্দেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ কর এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর।” (সূরা আলে-ইমরান : ১১০) রাসুল (সা.) বলেছেন, “সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। তোমরা অবশ্যই সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজ হতে নিষেধ করবে। অন্যথায় অচিরেই আল্লাহ তোমাদের শাস্তি দিবেন। তখন তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না।” (তিরমিযি) সুতরাং সজিব ও নাছিম অবসর সময় ইসলামের প্রচার ও প্রসারে কাজে লাগাতে চেয়ে আল্লাহ ও রাসুলের নির্দেশ পালন করেছেন। মুমিন হিসেবে এটা তাদের অপরিহার্য কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। আমাদের উচিত ইসলাম প্রচারে প্রসারে তাদের পদাঙ্ক অনুসরণ করা।

উত্তর

লিটন পাহাড়ের গাছ কেটে বিক্রি করে অর্থ উপার্জন করে। তার এ কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ । রাসুল (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে কেউ কোনো সমাজবিরোধী অন্যায় ও গর্হিত কাজ করতে দেখলে সে যেন তা শক্তি প্রয়োগে প্রতিহত করে। (শক্তি) প্রয়োগে সক্ষম না হলে যেন সদুপদেশ দ্বারা প্রতিবিধান করে এবং তাতেও সক্ষম না হলে সে যেন তা প্রতিরোধের জন্য অন্তর দিয়ে চিন্তাভাবনা করে। আর এটা হলো দুর্বলতম ইমানের লক্ষণ।” (মুসলিম) যদি এরূপ করা যায় তাহলে আশা করা যায় সে সংশোধন হবে । লিটনের কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এছাড়া লিটনের উক্ত উপার্জন বৈধ হবে না। তার এ উপার্জন হারাম হিসেবে গণ্য হবে। কারণ গাছের মালিক হলো সরকার তথা জনগণ। জনগণের সম্পদ লুটে নিয়ে অর্থ উপার্জন করা হারাম। আর হারাম উপার্জনের কারণে সে জাহান্নামি হবে। রাসুল (সা.) বলেছেন, “যে শরীর হারামের মাধ্যমে গঠিত, তা জাহান্নামের ইন্ধন হবে।" (বায়হাকি) আর হারাম উপার্জনের কারণে লিটনের ইবাদাত কবুল হবে না । কারণ ইবাদাত কবুল হওয়ার পূর্বশর্ত হলো হালাল রুজি । লিটনের এসব কর্মকাণ্ড হতে পরিত্রাণের উপায় হলো- তার মাঝে তাকওয়ার গুণ তৈরি করা এবং দেশপ্রেম তৈরি করা। সে যদি আল্লাহকে ভয় করা শেখে এবং তার মাঝে যদি দেশপ্রেম জাগ্রত করা যায় তাহলে সে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকবে। তাকে দ্বীনের দাওয়াত দিয়ে এ পথে আনার প্রচেষ্টা চালাতে হবে। এছাড়া আইনের শাসন দ্বারাও তাকে এ কাজ হতে বিরত করা যায়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।