উদ্দীপকে উল্লিখিত নিজাম উদ্দীনের কর্মে যা ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক সমাজে এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নিজাম উদ্দীনের কর্মে মিথ্যাচার ফুটে উঠেছে। মিথ্যাচার একটি মারাত্মক সামাজিক অনাচার। মিথ্যা বলার অভ্যাসকে বলা হয় মিথ্যাচার। মিথ্যার আরবি প্রতিশব্দ 'কিযব' এর আভিধানিক অর্থ মিথ্যা কথা বলা, কপটতা ইত্যাদি। পরিভাষায় প্রকৃত অবস্থা বা সত্য ঘটনা বিকৃত করে উপস্থাপন করাকে মিথ্যচার বলে। আর যে ব্যক্তি এরূপ কাজ কারে তাকে মিথ্যাবাদী বলে। উদ্দীপকে নিজাম উদ্দিন সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে হুবহু কারও কাছে উপস্থাপনা না করে সে ঘটনাকে বিকৃত করে বা আসল তথ্য লুকিয়ে নিজের মতো করে উপস্থাপনা করে যা মিথ্যাচারের সাথে শামিল। সুতরাং উদ্দীপকের নিজাম উদ্দিনের মধ্যে নেতিবাচক চারিত্রিক দিক মিথ্যাচার ফুটে উঠেছে এবং তিনি একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদিতার সামাজিক অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। যেমন- মানুষের সাথে শত্রুতা তৈরি হয়। সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। মিথ্যা সাক্ষীর কারণে অনেক সময় অপরাধী মুক্তি পেয়ে যায়। আবার নিরপরাধ মানুষ শাস্তির সম্মুখীন হয়। সামাজিক অপরাধ বাড়ে, মানুষের মধ্যে পারস্পরিক আস্থাহীনতা তৈরি হয়। সুতরাং আমাদের উচিত মিথ্যাচার থেকে বিরত থাকা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নিজাম উদ্দীনের কর্মে যা ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর