উদ্দীপকে উল্লিখিত সাজেদার কর্মে কী ফুটে উঠেছে? উহা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাজেদার কর্মে প্রতারণার দিকটি ফুটে উঠেছে। প্রতারণা মানে ঠকানো ফাঁকি দেওয়া। বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, মাপে কম দেওয়া, বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে দেওয়া ইত্যাদি এসব কিছু প্রতারণার শামিল। ব্যবসায় বাণিজ্য ছাড়াও মানুষ অন্যান্য আর্থসামাজিক কাজেও প্রতারণা করে থাকে। প্রতারণা ইসলামের দৃষ্টিতে মানবতাবিরোধী গর্হিত কাজ। প্রতারণা মিথ্যার নামান্তর। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমন ঘৃণ্য। মহানবি (স.) বলেছেন, "যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি, করে ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর ঘৃণার মধ্যে থাকবে এবং ফেরেশতারা সর্বদা তাকে অভিশাপ দিতে থাকবে।" (ইবনে মাজাহ) উদ্দীপকে দেখা যায়, সাজেদা তার অভাব-অনটন দূর করার জন্য ও সংসারের নানামুখী খরচ মেটানোর জন্য দুধে পানি মিশ্রিত করে বেশি অর্থ উপার্জন করেন। যা প্রতারণামূলক কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। এরূপ কাজ ইসলামে নিষিদ্ধ। এ সম্পর্কে মহানবি (স.) বলেন "পণ্যের দোষত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষত্রুটি থাকা সত্ত্বেও তা বলে না দেওয়া বা গোপন করা অবৈধ।" (মুনতাকা)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাজেদার কর্মে কী ফুটে উঠেছে? উহা চিহ্নিতপূর্বক ব্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর