উদ্দীপকে উল্লিখিত জনাব উবাইদুল্লাহর কর্মকান্ডে কী ফুটে উঠেছে? উহা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব উবাইদুল্লাহর কর্মকান্ডে ইসলামের দাওয়াতদানকারী তথা দাঈর বৈশিষ্ট্য ফুটে উঠেছে। 'দাওয়াহ' শব্দটি আরবি। এর অভিধানিক অর্থ ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ জানানো ইত্যাদি। ইসলামি পরিভাষায়, দীনহারা মানুষকে দ্বীনের দিকে আসার আহ্বান জানানোকে দাওয়াহ বলা হয়। যিনি বা যারা ইসলামের এ দাওয়াতের কাজ করেন তাকে 'দাঈ' বলা হয়। একজন দাঈ ইসলামের প্রচারক, প্রশিক্ষক ও ইসলামের দাওয়াত বাস্তবায়নে সচেষ্ট বাক্তি। একজন দাঈ সাধারণত যে সমস্ত গুণাবলি ও বৈশিষ্ট্যের অধিকারী হয় তার মধ্যে অন্যতম হলো তিনি পরিপূর্ণ ইমানের অধিকারী, পান্ডিত্য ও প্রজ্ঞার অধিকারী। তিনি গভীর জ্ঞানের অধিকারী হওয়ার জন্য প্রচুর পড়াশোনা ও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন বিশেষ করে ইসলামের বিষয় নিয়ে। তিনি উত্তম চারিত্রিক গুণাবলির অধিকারী হন। তিনি মানুষের সাথে উত্তম ব্যবহার করেন। একজন দাঈ সব সময় চেষ্টা করেন কীভাবে মানুষের কাছে ইসলামের মহান বাণী 1 পৌঁছে দেওয়া যায় এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করা যায়। । তিনি মানুষের সাথে সুসম্পর্ক ও সম্ভাব বজায় রাখেন। মানুষ তার কথাবার্তা, আচার-আচারণে যুদ্ধ হন। উদ্দীপকে উল্লিখিত উবাইদুল্লাহর কর্মকান্ডগুলো ইসলাম্বে দাওয়াত প্রদানকারী একজন দাঈ-এর গুণাবলি ও বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ বিধায় আমরা একথা বলতে পারি যে, তার কর্মকান্ডে দাঈ-এর গুণাবলি ও বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব উবাইদুল্লাহর কর্মকান্ডে কী ফুটে উঠেছে? উহা চ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর