জনাব মারুফ সাহেবের কর্মকান্ড তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিতপূর্বক আলোচনা কর।
উত্তর: জনাব মারুফের কর্মকান্ড পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের সাথে সাদৃশ্যপূর্ণ। পৃথিবী আল্লাহ তায়ালার এক অকৃত্রিম সৃষ্টি। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তায়ালা মানুষের সুস্থ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন এবং পরিবেশ সুরক্ষার জন্য অসংখ্য গাছ-গাছালি, পাহাড়-উপত্যকা, বিভিন্ন প্রজাতির প্রাণী ইত্যাদি সৃষ্টি করেছেন। আর পরিবেশ সুরক্ষার অন্যতম হাতিয়ার হচ্ছে গাছগাছালি। গাছগাছালি কেটে বনভূমি উজাড় করার ফলে পরিবেশের বিপর্যয় ঘটে। এজন্য রাসুল (সা.) গাছগাছালি লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করেন। "যেকোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে অথবা কোনো ফসল চাষাবাদ করে আর তা থেকে পাখি কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায় সেটি তার থেকে সাদকা বলে গণ্য হবে।" (বুখারি) গাছগাছালি অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড হ্রাস করে এবং মাটি ক্ষয়রোধ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। উদ্দীপকে জনাব মারুফ রাস্তার দু'পাশে এবং বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। তার এরূপ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা পরিবেশ সংরক্ষণে ইসলামের দিকনির্দেশনার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব মারুফ সাহেবের কর্মকান্ড তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর