শেয়ারFacebookWhatsApp

ওহি কর্তৃক তার বন্ধুকে সালাতের প্রতি আহ্বানের দিকটি মূল্যায়ন কর ।

উত্তর: উদ্দীপকের ওহি কর্তৃক তার বন্ধুকে সালাতের প্রতি আহ্বানের দিকটি হলো দাওয়াত । মানুষকে ইসলাম গ্রহণ বা পালনের জন্য আহ্বান করাকে দাওয়াহ `বলে। ইসলামি দাওয়াহ অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। কেননা এ দায়িত্ব নবিদের, এ দায়িত্ব রাসুলদের। রাসুলুল্লাহ (সা.)-কে এ দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আল্লাহ তায়ালা বলেন, “বলুন (মুহাম্মদ) হে মানুষ! নিশ্চয়ই আমি তোমাদের সবার কাছে রাসুল হিসেবে প্রেরিত হয়েছি।” (সূরা আল-আরাফ : ১৫৮) দাওয়াতের আদেশ দিয়ে মহান আল্লাহ বলেন, “হে রাসুল! আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা প্রচার করুন ও পৌঁছে দিন। আর যদি তা না করেন তাহলে তো তাঁর রিসালাত প্রচারিত হলো না, পৌঁছাল না।” (সূরা আল-মাযিদা : ৬৭) রাসুল (সা.) মুসলিম উম্মাহকে নির্দেশ দিয়ে বলেন, “আমার পক্ষ থেকে প্রচার কর ও পৌঁছে দাও যদি তা একটি মাত্র আয়াতও হয়।” (সহিহ বুখারি) উদ্দীপকে বর্ণিত ওহি কর্তৃক তার বন্ধুকে সালাতের প্রতি আহ্বানের মাধ্যমে দাঈ এর গুণাবলি প্রকাশিত হয়েছে ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ওহি কর্তৃক তার বন্ধুকে সালাতের প্রতি আহ্বানের দিকটি মূল্যায়ন কর ।

উদ্দীপক

'ওহি ঢাকার একটি স্বনামধন্য কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। ব্যক্তি জীবনে সে ধর্মীয় অনুশাসন মেনে চলে। একদিন ওহি ও তার বন্ধু মুনতাসির ক্লাস শেষে ক্যাম্পাসে বসে গল্প করছিল। তখন জোহরের আজান হলে ওহি মুনতাসির কে বলল- চল বন্ধু সালাত পড়ি। মুনতাসির : বন্ধু আমি সালাত পড়তে জানি না । ওহি : আফসোস এটা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর ফরজ। তাছাড়া এটি ইসলামের বুনিয়াদি আমলসমূহেরও অন্যতম। মুনতাসির : সালাত পড়লে কী হবে? ওহি : সালাত জান্নাতের চাবি এবং ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী ।

চট্টগ্রাম কলেজ · 2023

উত্তর

সালাত ইসলামের দ্বিতীয় বুনিয়াদ।

উত্তর

বুনিয়াদি আমল বলতে মৌলিক বা অত্যাবশ্যকীয় আমলসমূহকে বোঝায়। ইসলামের বুনিয়াদ তথা রুকনের পরিচয়ে মহানবি (সা.)-এর হাদিসের মাধ্যমেই জানা যায়। যেমন তিনি বলেন, ইসলাম পাঁচটি বুনিয়াদ তথা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। যথা- ১. এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর গোলাম ও রাসুল। ২. সালাত প্রতিষ্ঠা করা, ৩. যাকাত আদায় করা, ৪. হজ করা এবং ৫. রমযানে রোযা পালন। উক্ত হাদিস হতে প্রমাণিত হয় ইসলামের প্রথম বুনিয়াদ হলো ইমান, আর বাকি চারটি বুনিয়াদি আমল হলো— ১. সালাত বা নামায; ২. যাকাত; ৩. সাওম বা রোযা; ৪. হজ।

উত্তর

উদ্দীপকের ওহির চিন্তাচেতনার সাথে মুনতাসিরের আদর্শগত পার্থক্য ইসলামের বুনিয়াদি আমল সালাত বিষয়ে । সালাত ইসলামের বুনিয়াদি আমলগুলোর একটি। এ সালাত একটি ফরজ ইবাদাত । দৈনিক পাঁচবার সালাত আদায় করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ এবং এটা ইমানের দাবি । সালাত ব্যতীত বান্দা নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারে না। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের ওপর ফরজ।” (সূরা আন-নিসা : ১০৩) দুনিয়ার জীবনে যারা সালাত আদায়ের ব্যাপারে সচেষ্ট পরকালীন জীবনে একজন মানুষের পরম আরাধ্য জান্নাত শুধু তারই প্রাপ্য। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “যারা নিজেদের সালাতের হেফাজত করে, এরাই আল্লাহর জান্নাতে মর্যাদাসহকারে প্রবেশ করবে।” (সূরা আল-মাআরিজ : ৩৪-৩৫) হাদিসে নামায অনাদায়ীকারীর প্রতি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। হযরত জাবির (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাধ করেন, “বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামায তরক করা।” (মিশকাত : পৃষ্ঠা ৫৮) উদ্দীপকে ওহি ধর্মীয় অনুশাসন মেনে চলে। অপরদিকে মুনতাসির ইসলামের বুনিয়াদি আমল সালাত পড়তে জানে না। অথচ সালাত আদায় করা ফরজ এবং সালাত তরক করা গুনাহে কবিরা। মুনতাসিরকে কথা শুনে ওহি তাকে সালাতের ফযিলত সম্পর্কে বলে । মুনতাসিরকে সালাত আদায়ে উৎসাহিত করে । অতএব বলা যায়, ইসলামের বুনিয়াদি আমল সালাত তরক করার দ্বারা কবিরা গুনাহে লিপ্ত ।

উত্তর

উদ্দীপকের ওহি কর্তৃক তার বন্ধুকে সালাতের প্রতি আহ্বানের দিকটি হলো দাওয়াত । মানুষকে ইসলাম গ্রহণ বা পালনের জন্য আহ্বান করাকে দাওয়াহ `বলে। ইসলামি দাওয়াহ অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। কেননা এ দায়িত্ব নবিদের, এ দায়িত্ব রাসুলদের। রাসুলুল্লাহ (সা.)-কে এ দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আল্লাহ তায়ালা বলেন, “বলুন (মুহাম্মদ) হে মানুষ! নিশ্চয়ই আমি তোমাদের সবার কাছে রাসুল হিসেবে প্রেরিত হয়েছি।” (সূরা আল-আরাফ : ১৫৮) দাওয়াতের আদেশ দিয়ে মহান আল্লাহ বলেন, “হে রাসুল! আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা প্রচার করুন ও পৌঁছে দিন। আর যদি তা না করেন তাহলে তো তাঁর রিসালাত প্রচারিত হলো না, পৌঁছাল না।” (সূরা আল-মাযিদা : ৬৭) রাসুল (সা.) মুসলিম উম্মাহকে নির্দেশ দিয়ে বলেন, “আমার পক্ষ থেকে প্রচার কর ও পৌঁছে দাও যদি তা একটি মাত্র আয়াতও হয়।” (সহিহ বুখারি) উদ্দীপকে বর্ণিত ওহি কর্তৃক তার বন্ধুকে সালাতের প্রতি আহ্বানের মাধ্যমে দাঈ এর গুণাবলি প্রকাশিত হয়েছে ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।