সাকিব ও সজিবের চিন্তাভাবনা কিসের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর ।
উত্তর: সজিব ও নাছিমের চিন্তাভাবনায় ইসলামি দাওয়াহ-এর ইঙ্গিত বহন করে। ইসলামের প্রতি মানুষকে আহ্বান করাকে ইসলামি দাওয়াহ বলে। এটি প্রত্যেক মুমিনের মৌলিক দায়িত্ব। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির (কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব হয়েছে; তোমরা সৎকাজের নির্দেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ কর এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর।” (সূরা আলে-ইমরান : ১১০) রাসুল (সা.) বলেছেন, “সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। তোমরা অবশ্যই সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজ হতে নিষেধ করবে। অন্যথায় অচিরেই আল্লাহ তোমাদের শাস্তি দিবেন। তখন তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না।” (তিরমিযি) সুতরাং সজিব ও নাছিম অবসর সময় ইসলামের প্রচার ও প্রসারে কাজে লাগাতে চেয়ে আল্লাহ ও রাসুলের নির্দেশ পালন করেছেন। মুমিন হিসেবে এটা তাদের অপরিহার্য কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। আমাদের উচিত ইসলাম প্রচারে প্রসারে তাদের পদাঙ্ক অনুসরণ করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সাকিব ও সজিবের চিন্তাভাবনা কিসের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর