জনাব আলেক সাহেবের কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাবগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: জনাব আলেকের কর্মকান্ডের ফলে বনভূমি উজাড় হওয়ার পাশাপাশি বায়ুদূষণ হচ্ছে। জনাব আলেক ইটভাটা চালু করেছেন। যার ফলে ইটভাটার, জ্বালানি সরবরাহ করার জন্য বৃক্ষনিধন করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে। পাশাপাশি ভাটার ধোঁয়া বায়ুদূষণ করছে। পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বায়ু। যেটা ছাড়া প্রাণীর অস্তিত্ব কল্পনাই করা যায় না। বায়ুতে পর্যাপ্ত অক্সিজেন থাকা মানবজাতির বেঁচে থাকার জন্য অতীব জরুরি। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে সারাবিশ্বেই কলকারখানা, গাড়ির কালো ধোঁয়াসহ নানাবিধ কারণে বায়ু দূষিত হচ্ছে। যে কারণে মানুষ বায়ুবাহিত বিভিন্ন রোগ যেমন- শ্বাস-প্রশ্বাসজনিত অ্যালার্জি, হাঁপানি, অ্যাজমাসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। কোথাও অতিবৃষ্টি আবার কোথাও অনাবৃষ্টি দেখা যাচ্ছে। সার্বিকভাবে পৃথিবী মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এরূপ পরিস্থিতিতে বিশুদ্ধ বায়ু তথা নির্মল বায়ু নিশ্চিতকরণে পর্যাপ্ত বৃক্ষরোপণের পাশাপাশি ইসলাম নির্দেশিত বায়ুদূষণের অন্য কারণগুলো সম্পর্কে সজাগ থেকে সেগুলো থেকে বিরত থাকতে হবে। পরিশেষে বলা যায়, আমাদের উচিত পরিবেশের বিপর্যয় ঘটে এমন সব কর্মকান্ড থেকে বিরত থাকা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আলেক সাহেবের কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাবগুলো তোমার পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর