উদ্দীপকে ওহির চিন্তাচেতনার সাথে মুনতাসির-এর আদর্শগত পার্থক্যটি ইসলামি অনুশাসনের আলোকে নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের ওহির চিন্তাচেতনার সাথে মুনতাসিরের আদর্শগত পার্থক্য ইসলামের বুনিয়াদি আমল সালাত বিষয়ে । সালাত ইসলামের বুনিয়াদি আমলগুলোর একটি। এ সালাত একটি ফরজ ইবাদাত । দৈনিক পাঁচবার সালাত আদায় করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ এবং এটা ইমানের দাবি । সালাত ব্যতীত বান্দা নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারে না। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের ওপর ফরজ।” (সূরা আন-নিসা : ১০৩) দুনিয়ার জীবনে যারা সালাত আদায়ের ব্যাপারে সচেষ্ট পরকালীন জীবনে একজন মানুষের পরম আরাধ্য জান্নাত শুধু তারই প্রাপ্য। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “যারা নিজেদের সালাতের হেফাজত করে, এরাই আল্লাহর জান্নাতে মর্যাদাসহকারে প্রবেশ করবে।” (সূরা আল-মাআরিজ : ৩৪-৩৫) হাদিসে নামায অনাদায়ীকারীর প্রতি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। হযরত জাবির (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাধ করেন, “বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামায তরক করা।” (মিশকাত : পৃষ্ঠা ৫৮) উদ্দীপকে ওহি ধর্মীয় অনুশাসন মেনে চলে। অপরদিকে মুনতাসির ইসলামের বুনিয়াদি আমল সালাত পড়তে জানে না। অথচ সালাত আদায় করা ফরজ এবং সালাত তরক করা গুনাহে কবিরা। মুনতাসিরকে কথা শুনে ওহি তাকে সালাতের ফযিলত সম্পর্কে বলে । মুনতাসিরকে সালাত আদায়ে উৎসাহিত করে । অতএব বলা যায়, ইসলামের বুনিয়াদি আমল সালাত তরক করার দ্বারা কবিরা গুনাহে লিপ্ত ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ওহির চিন্তাচেতনার সাথে মুনতাসির-এর আদর্শগত পার্থক্যটি ইসলা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর