উদ্দীপকে উল্লিখিত হালিমের আলোচনার মধ্যে যে বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় তা উল্লেখপূর্বক মানবসমাজে এর গুরুত্ব কতটুকু? মূল্যায়ন কর।
উত্তর: হালিমের আলোচনায় খিদমতে খালক-এর ইঙ্গিত পাওয়া যায়। মানবসমাজে এর গুরুত্ব অপরিসীম। 'খিদমত' শব্দের অর্থ সেবা করা, যত্ন নেওয়া, পরিচর্যা করা; আর খালক অর্থ সৃষ্টিজগৎ, সৃষ্টজীব। সুতরাং খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা। ব্যবহারিক অর্থে শুধু মানুষের নয় বরং নিখিল সৃষ্টিজগতের প্রতিটি জীব ও জড়বস্তুর প্রতি মহান আল্লাহ পাকের নির্দেশানুযায়ী কর্তব্য পালনের নামই হচ্ছে 'খিদমতে খালক' বা সৃষ্টির সেবা। মহানবি (সা.) বলেছেاز حَمُوا مَن فِي الْأَرْضِ يَز خنكم من في السماء - ١ অর্থাৎ, "তোমরা পৃথিবীবাসীর ওপর দয়া কর, তাহলে আকাশে যিনি আছেন তিনিও তোমাদের ওপর দয়া করবেন।" (তিরমিযি) মানবসমাজে 'খিদমতে খালক এর গুরুত্ব অপরিসীম। কেননা এর মাধ্যমে আল্লাহর অপার করুণা লাভ করা যায়। মহানবি (সা.) لا يَرْحَمُ الله مَن لا يَرْحَمُ النَّاسُ - দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না।" (বুখারি) তিনি আরও ارْحَمُوا مَن فِي الأَرْضِ يَرْحَمُكُم من في الشتاء - পৃথিবীবাসীর প্রতি দয়া কর, তাহলে আকাশবাসীও তোমাদের ওপর অনুগ্রহ বর্ষণ করবেন।" (তিরমিযি) মহানবি (সা.) আরও বলেন, "যেকোনো মুসলমান কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন। কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্যদান করলে আল্লাহ তাকে জান্নাতে ফল খাওয়াবেন। আর কোনো মুসলমান অন্য মুসলমানকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করালে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সিলমোহরকৃত পানি পান করাবেন।" (আবু দাউদ) قل مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْن faa pan was a وَالْأَقْرَبِينَ وَالْيَتْمَى وَالْمَسَكِينِ وَابْنِ السَّبِيلِ. অর্থ: "হে রাসুল আপনি বলুন, যা কিছু উত্তম, তা তোমাদের পিতামাতা. আত্মীয়স্বজন, ইয়াতিম-মিসকিন ও নিঃস্ব পথিকদের জন্য ব্যয় কর।" (সূরা আল-বাকারা: ২১৫) অতএব উপরের আলোচনা দ্বারা বোঝা যায়, খিদমতে খালকের মাধ্যমে, জান্নাত অর্জন করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হালিমের আলোচনার মধ্যে যে বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর