উদ্দীপকে বর্ণিত জনাব রহমত আলীর কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: জনাব রহমত আলীর বৃক্ষরোপণ ও সংরক্ষণের কার্যক্রমটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষ পরিবেশের অন্যতম প্রধান উপাদান। বৃক্ষ না থাকলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। কারণ বৃক্ষ থেকেই আমরা অক্সিজেন গ্রহণ করি। আবার আমাদের থেকে নির্গত হওয়া কার্বন ডাই-অক্সাইড বৃক্ষ গ্রহণ করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জ্বালানি, ফল, ফুল ও কাঠ প্রদান এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া নৈসর্গিক ও প্রাকৃতিক পরিবেশ সুন্দর জীবনযাপনের জন্যে অনিবার্য। তাই রহমত আলীর কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবিদার। উদ্দীপকের রহমত আলী 'অ' গ্রামের চেয়ারম্যান। তিনি জনগণের সহযোগিতায় রাস্তার দু'পাশে সারি সারি গাছ লাগান এবং সেগুলো নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করেন। এক সময় এ গাছগুলো ফুলে-ফলে সজ্জিত হয় এবং পাখপাখালির অবাধ বিচরণে এক অনন্য দৃশ্যের অবতারণা হয়। এ দৃশ্য দেখে রাস্তায় গমনকারী সবাই চেয়ারম্যান সাহেবের প্রশংসা করে। চেয়ারম্যান সাহেব তার এ কর্মের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষায়ই ভূমিকা রাখেন না বরং এর মাধ্যমে তিনি ইসলামি বিধান পালন করেন। কারণ ইসলামে গাছপালা ও ফসল জন্মানোর পাশাপাশি তা সংরক্ষণের প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে। তাই বলা যায়, চেয়ারম্যান সাহেবের বৃক্ষরোপণ ও সংরক্ষণের কার্যক্রমটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব রহমত আলীর কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের আলোকে …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর