উদ্দীপকে উল্লিখিত জাবেরের বক্তব্যের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জাবেরের বক্তব্যের সাথে ইসলামি দাওয়ার মিল রয়েছে। দাওয়াত শব্দের আভিধানিক অর্থ ডাকা বা আহবান করা বা আমন্ত্রণ জানানো ইত্যাদি। ইসলামি পরিভাষায়, দ্বীনহারা মানুষকে দ্বীনের দিকে আসার জন্য আলহ্বান জানানোকে দাওয়াত বলা হয়। দাওয়াত হলো আল্লাহর হুকুমাত ও পৃথিবীতে তাঁর আহকাম এবং ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মানুষদেরকে আহবান করা। দাওয়াত রাসুল (সা.) ও খুলাফায়ে রাশেদিনের পরিপূর্ণ মিনহাজভিত্তিক হবে এবং একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। উদ্দীপকে উল্লিখিত দাওয়াতের বিষয়টি মানুষের নিকট পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করা যায়। তাহলো- ১. ব্যক্তিগত যোগাযোগ ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়া। যেমন রাসুল (সা.) সর্বপ্রথম বিবি খাদিজা, হযরত আবু বকর, হযরত আলী (রা.) প্রমুখকে দাওয়াত দিয়েছিলেন। ২. ধারাবাহিকতা দাওয়াত দানে ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। যেমন- প্রথমে তাওহিদ, এরপর সালাত, এরপর জাকাতের দাওয়াত দিতে হবে। ৩. সুন্দর আচরণ: বিনয় ও কোমলতার সাথে দাওয়াত দিতে হবে। এ বিষয়ে আল্লাহ তায়ালা বলেন- "এবং তোমরা তাকে কোমল কথা বল, হয়ত সে (আল্লাহকে) স্মরণ করবে বা ভয় করবে।" কৌশল অবলম্বন হিকমত অবলম্বনের সাথে দাওয়াত দিতে হবে। মহান আল্লাহর বাণী- أوع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. অর্থ: "তুমি প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা তোমার প্রতিপালকের দিকে মানুষকে আহ্বান কর।" (সূরা নাহল: ১২৫) ৫. পরিকল্পনা গ্রহণ: বাতিল ধর্ম বিশ্বাস ও চিন্তাধারার মূলোৎপাটন করতে পরিকল্পনাভিত্তিক ইসলামি জিন্দেগির বাস্তবতা তুলে ধরতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জাবেরের বক্তব্যের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বি…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর