উদ্দীপকে উল্লিখিত জনাব মানজুরের বক্তব্যে যা ফুটেছে তা চিহ্নিতপূর্বক মানব সমাজে এর প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব মানজুরের বক্তব্য খিদমতে খালকের বা সৃষ্টির সেবার বিষয়টি ফুটে উঠেছে। 'খিদমত' শব্দের অর্থ সেবা। আর 'খালক' শব্দের অর্থ সৃষ্টি বা সৃষ্ট জীব। খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার সৃষ্টির আদর-যত্ন, লালন-পালন, হেফাজত ও সংরক্ষণ, সৃষ্টির প্রতি সহানুভূতি ও সহৃদয়তা ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে। এককথায়, আল্লাহ তায়ালার সৃষ্টিকুলের প্রতি মানুষের কর্তব্য পালন করাকে খেদমতে খালক বলে। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তায়ালা পশুপাখি, জীবজন্তু, গাছপালা, কীটপঙ্গ, পাহাড়-পর্বত, নদীনালা, আলো- বাতাস, জড় ও অচেতন পদার্থ ইত্যাদি সৃষ্টি করেছেন। এগুলোর প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এগুলো সংরক্ষণ ও এদের প্রতি দয়াবান হওয়া ও আন্তরিক যত্নবান হওয়া মানুষের একান্ত কর্তব্য। রাসুল (স.) বলেছেন, 'সৃষ্টিজগৎ ও জীব আল্লাহর পরিবার। যে ব্যক্তি আল্লাহর পরিবারের সাথে সুন্দর আচরণ করে আল্লাহ তায়ালার কাছে সে সবচেয়ে প্রিয়। (বায়হাকি) মানুষ যদি সৃষ্টির সেবা করে বা সৃষ্টির। প্রতি আন্তরিক যত্নবান হয় তাদের সংরক্ষণে কাজ করে তাহলে তা মানুষ ও পরিবেশ, প্রতিবেশীর জন্য কল্যাণকর। তাই বলা যায় উদ্দীপকে জনাব মানজুরের বক্তব্যে খিদমাতুল খালক তথা সৃষ্টির সেবা, বিষয়টি প্রতিফলিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব মানজুরের বক্তব্যে যা ফুটেছে তা চিহ্নিতপূর্বক…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর