অধ্যাপক আকরাম হোসেনের বক্তব্যে ইসলামের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: অধ্যাপক আকরাম হোসেনের বক্তব্যে খিদমতে খালকের ইঙ্গিত পাওয়া যায়। সৃষ্টির সেবা করা আমাদের অন্যতম কর্তব্য। কারণ আল্লাহ তায়ালা সৃষ্টির সেবা করার নির্দেশ দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে "তোমরা জমিনবাসীর প্রতি দয়া প্রদর্শন কর তাহলে আসমানবাসী (আল্লাহ) তোমাদের ওপর দয়া করবেন। (তিরমিযি) সৃষ্টির সেবা করলে আল্লাহ খুব খুশি হন। এ মর্মে মহানবি (সা.) বলেছেন, "সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। সৃষ্টির মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর নিকট অধিক প্রিয় যে • ব্যক্তি আল্লাহর পরিবার তথা সৃষ্টি জীবের প্রতি দয়াশীল।" (বায়হাকি) আমরা সৃষ্ট জীব হতে নানাভাবে উপকৃত হই। তাই এসব জীবের প্রতি দয়া প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। উদ্দীপকের অধ্যাপক আকরাম হোসেন এক সেমিনারে বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। অন্যান্য জীবের প্রতিও তাদের দায়িত্ব-কর্তব্য রয়েছে। যেমন- তাদের কষ্ট না দেওয়া, অসুবিধা দূর করা, বিনাশ না করা, প্রয়োজনীয় সহায়তা করা ইত্যাদি। মোট কথা অধ্যাপক আকরাম হোসেনের বক্তব্যে খিদমতে খালক তথা সৃষ্টির প্রতি সেবার দিকটির ইঙ্গিত পাওয়া যায়। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, সৃষ্টির সেবা করা অত্যন্ত মহৎ কাজ। এর মাধ্যমে সৃষ্টজীব উপকৃত হয়, আল্লাহ খুশি হন এবং সেবাকারী আল্লাহর রহমত লাভ করেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
অধ্যাপক আকরাম হোসেনের বক্তব্যে ইসলামের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়?…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর