উদ্দীপকে উল্লিখিত মাজেদার চিন্তাচেতনায় কীসের ইঙ্গিত পাওয়া যায়? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মাজেদার চিন্তাচেতনায় বিশ্বভ্রাতৃত্ববোধের ইঙ্গিত পাওয়া যায়। ভ্রাতৃত্ব শব্দের আরবি পরিভাষা হলো, উদ্বুওয়াত। পারিভাষিক অর্থে পরস্পরের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ, হৃদ্যতা, আন্তরিকতা, ও সুসম্পর্ককেই উখুওয়াত বা ভ্রাতৃত্ব বলে। ভ্রাতৃত্বের বিভিন্ন ধরন পরিলক্ষিত হলেও ইসলামের দৃষ্টিতে ভ্রাতৃত্ব প্রকৃতপক্ষে দুই প্রকার। যার একটি হলো বিশ্বভ্রাতৃত্ব। বিশ্বের সকল মানুষই আদি পিতা হযরত আদম (আ.) ও আদি মাতা হযরত হাওয়া (আ.)-এর বংশধর। সুতরাং বিশ্বের সকল মানুষই পরস্পর পরস্পরের ভাই। একে মূলগত ভ্রাতৃত্বও বলে। আদম ও হাওয়া (আ.)-এর বংশধর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের প্রভাবে কালের বিবর্তনে মানুষের ভাষা, বর্ণ ও গোত্রে বিভিন্ন পার্থক্য হয়ে যায়। বিভিন্ন রীতিনীতি পরিলক্ষিত হলেও সকলেই আল্লাহর সৃষ্টি এবং সবাই এক জাতির অন্তর্ভুক্ত। এ সম্পর্কে মহানবি (স.) বলেন, "তোমরা সকলে আদম হতে এবং আদম মাটি হতে সৃষ্ট।” (বুখারি) আল্লাহ তায়ালা বলেন, "হে মানবজাতি আমি তোমাদেরকে একজন নর ও নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদের বহু গোত্র ও সম্প্রদায়ে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার।" (সূরা হুজুরাত: ১৩) সুতরাং উপরোক্ত আলোচনার দ্বারা এ কথা প্রতীয়মান হয় যে উদ্দীপকে মাজেদার চিন্তাচেতনায় বিশ্বভ্রাতৃত্বের দিকটি ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাজেদার চিন্তাচেতনায় কীসের ইঙ্গিত পাওয়া যায়? তোমা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর