সৃষ্টির সেবায় তোমার দায়িত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মাখলুকাতের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ মহান আল্লাহ দিয়েছেন। ইসলাম মানুষের সেবা ও খিদমতের জন্য, সমাজের উপকারের জন্য নিজের যথাসর্বম্ব বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করে। যাতে সমাজ থেকে অশান্তি ও অবজ্ঞা দূর হয়ে সমাজজীবনে শান্তির ফল্গুধারা নেমে আসে। ইসলাম শুধু মুসলমানদের সেবার প্রতিই উদ্বুদ্ধ করে না বরং সব ধর্ম-বর্ণ তথা সকল সৃষ্টির প্রতি উত্তম আচরণ এবং সেবাদানের ব্যাপারেও অনুপ্রাণিত করে। এ মর্মে রাসুল (সা.) ইরশাদ করেন- الرَّاحِمُوْنَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ أَرْحَمُوا مَن فِي الْأَرْضِ يَرْحَمُكُمْ مَنْ فِي السَّمَاءِ অর্থাৎ "যারা অন্যের প্রতি দয়া করে, রহমান অতি দায়বান প্রভু তাদের প্রতিও দয়া করেন। পৃথিবীতে বসবাসকারী সমস্ত সৃষ্টির প্রতি তোমরা দয়া কর। তাহলে আকাশের অধিষ্ঠিত প্রভুও তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন।” (তিরমিযি) অন্যত্র রাসুল (সা.) ইরশাদ করেন- "সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং সৃষ্টির মধ্যে উত্তম ওই ব্যক্তি যে, আল্লাহর পরিবারভুক্তদের প্রতি সদাচার করে।" তবে অন্যধর্মের অনুসারীদের সাথে গভীর বন্ধুত্ব করা যাবে না। প্রদত্ত উদ্দীপকের নুরুল হক সাহেবের দৃষ্টিভঙ্গি হলো সকল মানুষ আদমের পরিবার তাই সকলের সাথে উত্তম ব্যবহার করা উচিত। তার এ মনোভাব সঠিক তবে এর অর্থ এই নয় যে, গভীর বন্ধুত্ব করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সৃষ্টির সেবায় তোমার দায়িত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর