মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে যে বিষয়টি প্রকাশ পেয়েছ, তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে পরিবেশ সংরক্ষণের বিষয়টি ফুটে উঠেছে। আমাদের সুদ্ধভাবে জীবনযাপনের জন্য মহান আল্লাহ তায়ালা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আমরা নানাভাবে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছি। ফলে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এ বিপর্যয় থেকে উত্তরণের উপায় হলো- বনায়ন করা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা। উদ্দীপকের চেয়ারম্যান জনাব রহমত আলি রাস্তার দুইধারে নানা প্রজাতির গাছপালা লাগিয়ে পরিবেশ রক্ষার জন্য কাজ করেছেন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্বও আমাদের সঝর। সেজন্য আমাদের উচিত বনায়ন করা, বৃক্ষরোপণ করা ও তার পরিচর্যা করা। তাহলে বায়ুমণ্ডলের কার্বন- ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। আর প্রাকৃতিক পরিবেশ তার স্বাভাবিক অবস্থা ফিরে পাবে। প্রদত্ত উদ্দীপকের মাওলানা ফজলুর রহমানের বক্তব্য আমাদেরকে এ কাজেই অনুপ্রেরণা যোগায়। যাতে আমরা পরিবেশ রক্ষায় প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে যে বিষয়টি প্রকাশ পেয়েছ, তা তোমার পাঠ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর