মাও. কেরামত আলীর আচরণের গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: মাওলানা কেরামত আলীর আচরণে খিদমতে খালক বা সৃষ্টির সেবার প্রতিফলন ঘটেছে। 'খিদমত' শব্দের অর্থ সেবা করা, যত্ন নেওয়া, পরিচর্যা করা; আর খালক অর্থ সৃষ্টিজগৎ, সৃষ্টজীব। সুতরাং খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা। ব্যবহারিক অর্থে শুধু মানুষের নয় বরং নিখিল সৃষ্টি জগতের প্রতিটি জীব ও জড়বস্তুর প্রতি মহান আল্লাহ পাকের নির্দেশানুযায়ী কর্তব্য পালনের নামই হচ্ছে 'খিদমতে খালক' বা সৃষ্টির সেবা। মহানবি (সা.) বলেছেন- CT : ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْ حَمُكُمْ مَنْ فِي السَّمَاءِ পৃথিবীবাসীর ওপর দয়া কর, তাহলে আকাশে যিনি আছেন তিনিও তোমাদের ওপর দয়া করবেন।" (তিরমিযি) আর পৃথিবীবাসীর অন্তর্ভুক্ত হলো মানুষ, জীবজন্তু, পশুপাখি, উদ্ভিদজগৎ, জড় পদার্থ প্রভৃতি। এ মর্মে পবিত্র কুরআনে আল্লাহর ঘোষণা- قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلُوا لِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَغْشَى وَالْمَسَكِينِ وَابْنِ السَّبِيلِ . অর্থ: "হে রাসুল আপনি বলুন, যা কিছু উত্তম, তা তোমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতিম-মিসকিন ও নিঃস্ব পথিকদের জন্য ব্যয় কর।" (সূরা আল-বাকারা: ২১৫) মাওলানা কেরামত আলী উক্ত বিষয়ের জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করে মূলত আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশই পালন করেছেন। এ কারণে তিনি আল্লাহর রহমত ও করুণা লাভ করবেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাও. কেরামত আলীর আচরণের গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর