তার ভাইয়ের সাহায্যে রত থাকে'- ব্যাখ্যা করো। তারেক সাহেবের এরূপ কল্যাণমূলক কাজকে কোন নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: তারেক সাহেবের ইয়াতিম, অসহায়দের সাহায্য করা এবং পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করাকে খিদমতে খালক বা সৃষ্টির সেবামূলক কাজ হিসেবে অভিহিত করা যায়।খিদমতে খালক হলো সৃষ্টিজগতের সেবা। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে অসংখ্য জীবজন্তু ও প্রাকৃতিক উপাদান সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে এসব সৃষ্টির আদর-যত্ন, লালনপালন ও সংরক্ষণ করাই খিদমতে খালক। যেমন- ইয়াতিমের প্রতি দায়িত্ব পালন, তাদের রক্ষণাবেক্ষণ ও তাদের প্রতি সদাচরণ করা এবং বিভিন্ন ধরনের পশুপাখির প্রতি সদয় হওয়া, বৃক্ষরোপণ ও এর পরিচর্যা করা প্রভৃতি খিদমতে খালকের অন্তর্ভুক্ত, যা তারেক সাহেবের কাজের মাধ্যমে ফুটে উঠেছে।উদ্দীপকের তারেক সাহেব সমাজ সচেতন একজন মানুষ। তিনি ইয়াতিম- অসহায়দের সাহায্য করেন। পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। তিনি এলাকায় পাখির নিরাপদ বাসস্থান ও খাদ্যের ব্যবস্থা করেন। এলাকার দুষ্টু ছেলেরা পাখির ছানা নিয়ে খেলতে চাইলে তিনি বাধা দেন। তারেক সাহেবের এসব কাজের মাধ্যমে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা এবং কর্তব্য পালনের বিষয়টি প্রকাশিত হয়েছে। সুতরাং তার এসব কল্যাণমূলক কাজকে খিদমতে খালক নামে অভিহিত করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
তার ভাইয়ের সাহায্যে রত থাকে'- ব্যাখ্যা করো। তারেক সাহেবের এরূপ কল্য…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর