জনাব হাসিম উদ্দিন সম্পর্কে জনাব মাহতাব চৌধুরীর বক্তব্যের মূল্যায়ন কর।
উত্তর: জনাব হাসিম উদ্দিন সম্পর্কে জনাব মাহতাব চৌধুরীর বক্তব্য যথার্থ। উদ্দীপকে মাহতাব চৌধুরী বলেন, 'জনাব হাসিম উদ্দিন একজন সার্থক দীন প্রচারক'। যিনি ইসলামের দাওয়াত দেন তাকে বলে দাঈ। ইসলামের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা ও সংরক্ষণে দাঈ মূখ্য ভূমিকা পালন করেন। একজন দাঈর থাকবে কতগুলি গুণ, যার দ্বারা তিনি সহজেই অন্যের মনে স্থান করে নিতে পারেন। তার মধ্যে অন্যতম কতগুলি গুণ হলো- ইলম ও আমলের মিল থাকা ও প্রাঞ্জল ভাষার ব্যবহার, দাঈর কথায় ও কাজে মিল থাকবে, তিনি যা বলবেন তা করে দেখাবেন, প্রচার কাজে দাঈ স্পষ্ট ভাষা ও শব্দ ব্যবহার করবেন। মানুষ যে ভাষা বুঝতে পারে না সে দাওয়াত কেউ গ্রহণ করে না। ঠিক তেমনি সার্থক দাঈ জনাব হাসিম উদ্দিন প্রাঞ্জল ভাষায় যাদুময়ী ও জ্ঞানগর্ভ বক্তব্য দেন। ইমান ও আমলের পূর্ণ সমন্বয় সাধনের চেষ্টা করেন। এজন্য মাহতাব চৌধুরী যথার্থ বক্তব্য দিয়ে একথা বলেন, 'জনাব হাসিম উদ্দিন একজন সার্থক দীন প্রচারক'।জনাব হাসিম উদ্দিনের মতো একজন সফল দাঈ হতে পারলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা সম্ভব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব হাসিম উদ্দিন সম্পর্কে জনাব মাহতাব চৌধুরীর বক্তব্যের মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর