উদ্দীপকে জনাব আব্দুস সালামের কর্মকাণ্ডে ইসলামের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আব্দুস সালামের বৃক্ষরোপন ও ডাস্টবিন বসানোর কাজটি পরিবেশ সংরক্ষণে অবদান রাখবে।বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালন করা সম্ভব। বৃক্ষরোপণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। নির্বিচারে গাছ না কেটে বরং বনভূমি গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে মানুষ গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কর্তব্য পালন করতে পারে। উদ্দীপকের আব্দুস সালামের মতো এলাকার রাস্তায় দুপাশে বিভিন্ন প্রকার গাছ লাগানো এবং পরিবেশকে বায়ু দূষণের হাত থেকে রক্ষার জন্য ডাস্টবিন বসাতে হবে। পরিকল্পিত বনায়ন, বৃক্ষরোপণ ও বায়ুদূষণ রোধের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করা যায়। ইসলামি আদর্শ মানুষের জন্য সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলার নেপথ্য আদর্শ হতে পারে। রাসুল (স) মানুষকে বনায়নের জন্য উৎসাহ দিয়েছেন।জনাব আব্দুস সালামের বৃক্ষরোপণ ও ডাস্টবিন বসানোর কাজটি পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আব্দুস সালামের কর্মকাণ্ডে ইসলামের কোন বিষয়টি ফুটে উঠে…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর