জাফর সাহেবের কর্মকান্ডের ক্ষতিকর দিকটি বিশ্লেষণ করো।
উত্তর: জাফর সাহেবের কারখানার কালো ধোঁয়া, বিকট শব্দ এবং গাছ কাটার ফলে প্রাকৃতিক পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দেবে।মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা জরুরি। কিন্তু নির্বিচারে বৃক্ষনিধন এবং বায়ু দূষণের মাধ্যমে জাফর সাহেব প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি করছেন।উদ্দীপকের জাফর সাহেব আবাসিক এলাকায় একটি কারখানা স্থাপন করেছেন। এর থেকে নির্গত কালো ধোঁয়া এবং মেশিনের বিকট শব্দ মানুষের সুস্থভাবে বসবাসের জন্য প্রতিবন্ধক। আবাসিক এলাকায় কলকারখানা স্থাপন করা পরিবেশ আইনেও নিষিদ্ধ। কিছু মানুষের কর্মসংস্থান হলেও প্রকৃতপক্ষে তা পরিবেশের জন্য ক্ষতিকর। কলকারখানার কালো ধোঁয়া মানুষের সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য মারাত্মক হুমকি। এর মাধ্যমে বায়ুদূষণ ব্যাপক হারে বৃদ্ধি পায়। আর বায়ু দূষণের কারণে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হয়। আবার কারখানার মেশিনের বিকট শব্দ পুরো এলাকায় শব্দদূষণ ঘটায়। এতে শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি শ্রবণশক্তি হ্রাস, হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধিসহ নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়। রোগী, বৃদ্ধ ও শিশুরা কষ্ট পায়। আবার জাফর সাহেব গাছ কেটে কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহার করেন। এতে প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে গিয়ে পরিবেশকে দূষিত করে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। এছাড়া মানুষের খাদ্যের সরবরাহ, বৃষ্টিপাত ঘটানো, ভূমিক্ষয় রোধ, ঝড় ও বন্যা মোকাবিলা, আসবাবের কাঠ যোগানোসহ নানাভাবে গাছ মানুষের উপকার করে। তাই নির্বিচারে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা উচিত নয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জাফর সাহেেেবর কর্মকাণ্ড প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মানুষের সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জাফর সাহেবের কর্মকান্ডের ক্ষতিকর দিকটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর