উদ্দীপকে কোন ধরনের ভ্রাতৃত্ববোধ পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিশ্বভ্রাতৃত্ববোধ পরিলক্ষিত হয়।বিশ্বের সব মানুষই পরস্পর ভাই ভাই। তাদের পরস্পরের এ সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। আদম-হাওয়ার বংশধর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের প্রভাবে এবং কালের আবর্তন-বিবর্তনে মানুষ বিভিন্ন আকৃতি-প্রকৃতি, ভাষা, বর্ণ ও গোত্রে বিভক্ত হয়ে যায়। বিভিন্ন রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যদিও বিভিন্ন জাতিতে পরিণত হয়, কিন্তু মূলত তারা একই পিতামাতা আদম-হাওয়ার সন্তান। রাসুল (স) বলেন, 'তোমরা সকলেই আদম হতে এবং আদম মাটি হতে সৃষ্ট'।উদ্দীপকে মধ্য এশিয়ার একটি অঞ্চলে নানা ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষার লোকজন একত্রে বসবাস করে। তারা পারস্পরিক স্বার্থ সংরক্ষণ, বিরোধ মীমাংসা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকল্পে একত্রে কাজ করার লক্ষ্যে কমিটি গঠন করে। যেহেতু ধর্ম, বর্ণ, গোত্র, ভাষার লোকজন নির্বিশেষে একত্রে বসবাস করে, সেহেতু পরিলক্ষিত হয় যে, এখানে বিশ্বভ্রাতৃত্ব প্রকাশিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ভ্রাতৃত্ববোধ পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর