ড. আমিন যে বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন তা সংরক্ষণে ইসলামের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: ড. আমিনের বক্তব্যে মানবাধিকারের বিষয়টি ফুটে উঠেছে। ইসলাম মানুষকে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার প্রদান করে। ইসলামে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি জীবন ও সম্পদের নিরাপত্তা, মর্যাদা ও সম্ভ্রম রক্ষাসহ সব রকমের অধিকার আদায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ড. আমিনের বক্তব্যে এটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের ড. আমিন মানবাধিকার সম্পর্কে বলেন, মানুষ মাত্রই একটি সুনির্দিষ্ট অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাই শুধু পারস্পরিক সহযোগিতা নয় বরং কারো জান-মাল, ইজ্জত-আবরু যেন কারো দ্বারা কোনোভাবে বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকা উচিত। জান-মাল ও ইজ্জতের অধিকারের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি মূলত মানবাধিকার সংরক্ষণের প্রতিই ইঙ্গিত করেছেন। মানবাধিকার সংরক্ষণে ইসলামের ভূমিকা অপরিসীম। বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণে ইসলামি মূল্যবোধ কার্যকর ভূমিকা পালন করে। ইসলাম মানুষের মৌলিক মানবিক অধিকারসমূহ রক্ষা করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ইসলাম বিশ্বাস করে মানুষ হিসেবে সবাই সমান। তাই ব্যক্তিস্বাধীনতা, ধর্মপালন, ন্যায়বিচার লাভ, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারসহ সব অধিকার প্রদান করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে সব মানুষের অধিকার সমান। তাই মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা রক্ষায় তথা মানবাধিকার সংরক্ষণে ইসলামের ভূমিকা অনস্বীকার্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ড. আমিন যে বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন তা সংরক্ষণে ইসলামের ভূমিকা ব…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর