উদ্দীপকের আলোকে রফিকের কাজটি ব্যাখ্যা করো।
উত্তর: কুকুরের বাচ্চার প্রতি রফিকের সদয় আচরণ করার কাজটি খিদমতে খালক বা সৃষ্টির সেবা হিসেবে অভিহিত। খিদমতে খালক হলো সৃষ্টিজগতের সেবা। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে অসংখ্য জীবজন্তু ও প্রাকৃতিক উপাদান সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে এসব সৃষ্টির আদর-যত্ন, লালনপালন ও সংরক্ষণ করাই খিদমতে খালক। কুকুর ছানার প্রতি রফিকের কাজের মাধ্যমে এটিই ফুটে উঠেছে। উদ্দীপকের রফিক এক শীতের রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় ড্রেনের পাশে জটলা দেখে এগিয়ে যায়। সেখানে সে দেখতে পায় একটি কুকুরের বাচ্চা ড্রেনে পড়ে হাবুডুবু খাচ্ছে। বাচ্চাটি উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু কিছু দুষ্টু ছেলে লাঠি দিয়ে খোঁচা মেরে কুকুর ছানাটিকে নিচে ফেলে দিচ্ছে। রফিক ড্রেনে নেমে কুকুর ছানাটিকে তুলে রাস্তায় ছেড়ে দেয় এবং ছেলেগুলোকে এরূপ কাজ করতে বারণ করে। দুষ্টু ছেলেদের হাত থেকে কুকুর ছানাটিকে বাঁচিয়ে রফিক আল্লাহর সৃষ্টির প্রতি ভালবাসা ও কর্তব্য পালনের বিষয়টি প্রদর্শন করেছে। তার এ কাজটি খিদমতে খালক বা সৃষ্টির সেবার অন্তর্ভুক্ত ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রফিকের কাজটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর