তোমার পাঠ্যবইয়ের সাথে সামঞ্জস্য বিধানপূর্বক উদ্দীপকে জনাব আরমানের কার্যক্রমের গুরুত্ব নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব আরমানের কার্যক্রম তথা একটি গরুকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করার কাজটি 'খিদমতে খালক' বা সৃষ্টির সেবার অন্তর্ভুক্ত। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার সৃষ্টির প্রতি আদর-যত্ন, লালন-পালন, হিফাযত ও সংরক্ষণ, সহায়তা, সহানুভূতি ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে। অর্থাৎ আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের প্রতি মানুষের কর্তব্য পালন করাই খিদমতে খালক বা সৃষ্টির সেবা। জনাব আরমানের কর্মকাণ্ডে এটি পরিলক্ষিত হয়। উদ্দীপকের জনাব আরমান 'অ' গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন দড়ি দিয়ে বাঁধা একটি গরু গাছের সাথে প্যাচিয়ে ফাঁস লেগে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে। তিনি তাড়াতাড়ি দড়ির প্যাঁচ খুলে গরুটিকে গাছ থেকে দূরে সরিয়ে বিচরণের জন্য ছেড়ে দিলেন। আল্লাহর সৃষ্ট জীবের প্রতি তার এই ভালোবাসা খিদমতে খালকের অন্তর্ভুক্ত। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের প্রতি মানুষের যেমন দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তেমনি আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতিও মানুষের কর্তব্য রয়েছে। তাদের সাথে সদয় আচরণ করা প্রতিটি মানুষের কর্তব্য। সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রাসুল (স) বলেন, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে সে ব্যক্তি সবচেয়ে প্রিয় যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল' (বায়হাকি)। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জনাব আরমান মৃতপ্রায় গরুটিকে মৃত্যুমুখ থেকে রক্ষা করে আল্লাহর সৃষ্ট জীবের প্রতি যথাযথ কর্তব্য পালন করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের সাথে সামঞ্জস্য বিধানপূর্বক উদ্দীপকে জনাব আরমানের …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর