ড. আসিফুল্লাহর বক্তব্যে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: ড. আসিফুল্লাহর বক্তব্যে 'উখওয়াত' বা বিশ্বভ্রাতৃত্বের বিষয়টি ফুটে উঠেছে। পৃথিবীর সব মানুষ আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হাওয়া (আ)-এর বংশধর। এ সূত্রে সব মানুষ ভাই ভাই। এ কারণে এই ভ্রাতৃত্বের নাম বিশ্বভ্রাতৃত্ব। বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে ঐক্য ও সহানুভূতির সৃষ্টি হয় এবং শান্তি, নিরাপত্তা ও উন্নতি নিশ্চিত হয়। ড, আসিফুল্লাহর বক্তব্যেও এটি ফুটে উঠেছে। উদ্দীপকের ড. আসিফুল্লাহ বলেন- মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান যা-ই হোক না কেন আদি পিতামাতার দিক থেকে আমরা এক অনন্য বন্ধনে আবদ্ধ। এটি এক প্রকার রক্তের বন্ধনও বটে । আমরা সবাই যদি একে অপরের সহযোগিতায় নিমগ্ন থাকি তাহলে শান্তি, নিরাপত্তা ও উন্নতির সোপানে আরোহণ করতে পারব। ড. আসিফুল্লাহর এ বক্তব্যে বিশ্বভ্রাতৃত্বের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্বভ্রাতৃত্বের কল্যাণেই অন্যায়, অত্যাচার, বৈষম্য প্রভৃতি দূর করে বিশ্বেশান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কারণ এই ভ্রাতৃত্বের বন্ধনে একের প্রতি অন্যের সহানুভূতি ও ভালোবাসা কাজ করে । ফলে কেউ কারো ক্ষতি করতে পারে না। তাই বর্তমান বিশ্বের বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি মোকাবিলায় বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা আবশ্যকীয় হয়ে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ড. আসিফুল্লাহর বক্তব্যে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর