উদ্দীপকে আসমা বেগমের কর্মকাণ্ডটি ইসলামের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: আসমা বেগমের কুকুর ছানাকে সেবা যত্ন করা 'খিদমতে খালকের' অন্তর্গত।খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার সৃষ্টির প্রতি আদর-যত্ন, লালন-পালন, হিফাজত ও সংরক্ষণ, সহায়তা, সহানুভূতি ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে। অর্থাৎ আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের প্রতি মানুষের কর্তব্য পালন করাই খিদমতে খালক বা সৃষ্টির সেবা। রাসুল (স) বলেন- 'তোমরা পৃথিবীবাসীর ওপর দয়া কর, তাহলে যিনি আকাশে আছেন তিনিও তোমাদের ওপর দয়া করবেন'।উদ্দীপকে আসমা বেগম গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে একটি মৃত প্রায় কুকুর ছানাকে গর্ত থেকে তুলে এনে সেবা-যত্ন করে তাকে সুস্থ করে তোলেন। জীবের প্রতি এই ভালোবাসা খিদমতে খালকের অন্তর্ভুক্ত।প্রতিটি মানুষের শুধু মানুষের প্রতিই দায়িত্ব কর্তব্য নয়, সৃষ্টিজগতে আরো মাখলুকাত রয়েছে তাদের প্রতিও মানুষের দায়িত্ব রয়েছে। এরকমই অসুস্থ কুকুর ছানার সেবা করে আসমা বেগম প্রমাণ করেছেন সৃষ্টিকুলের প্রতি সদয় আচরণ করা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আসমা বেগমের কর্মকাণ্ডটি ইসলামের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর