সূরা আল-বাকারার আলোকে তাজুলের কার্যক্রম কোন ধরনের অনাচার? ব্যাখ্যা কর ।
উত্তর: তাজুলের কার্যক্রমে সূরা বাকারার ৯নং আয়াতের মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় । আল্লাহ তায়ালা ইরশাদ করেন- يُخْدِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ এ আয়াতে আল্লাহ তায়ালা মুনাফিকদের কার্যক্রমের লক্ষ এবং তার পরিণতি ব্যাখ্যা করেছেন। আচরণে, লেনদেনে ও কথায় মুনাফিকরা সবসময় দ্বিমুখিতা পোষণ করে। তারা যেমন কথা বলে তেমন কাজ করে না। ষড়যন্ত্র, কৌশল ও শঠতা তাদের সব কাজের মূলমন্ত্র। মুনাফিকরা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে। শুধু দাবি করাই নয়, নিজেদের দাবি প্রমাণের জন্য তারা রাসুলুল্লাহ (স)-এর সময়ে নিয়মিত সালাত পর্যন্ত আদায় করত। তারা নিজেদের লাভবান করতে চাইত। মুনাফিকরা এজন্য সর্বব্যাপী প্রতারণার আশ্রয় নিত। ইমানের দাবিও তাদের এ প্রতারণারই অংশ ছিল। তারা ভাবত ও বিশ্বাস করত— মুমিনদের সাথে মিশে থেকে, তাদের আচরণ ও নীতিমালা পালন করে তারা মুমিনদের ভালোবাসা ও শুভেচ্ছা লাভ করছে। তাদের অন্তরে যে কুফরি ও নিফাকির (দ্বিমুখিতা) ভয়ংকর কালসাপ লুকোনো রয়েছে- তাতো মুমিনরা জানতে পারছে না। মুনাফিকরা অজ্ঞতা ও অবিশ্বাসের ঔদ্ধত্যে এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছিল যে, তারা ভাবত তাদের মনের এ দুরভিসন্ধি সম্পর্কে আল্লাহ তায়ালাও কিছু জানেন না। অথচ প্রকৃত ব্যাপার হলো, আল্লাহ অন্তর্যামী। মানুষ যা প্রকাশ করে তা যেমন তিনি অবহিত, তেমনি মানুষ যা প্রকাশ করে না; অন্তরে গোপন করে রাখে- আল্লাহ তা সম্পর্কেও সম্যক অবগত। ফলে মুনাফিকরা যে ভাবছে তারা তাদের দ্বিমুখী নীতি দিয়ে আল্লাহ ও মুমিনদের প্রতারিত করছে— তা ঠিক নয়। কেননা, আল্লাহ তায়ালা যথার্থভাবেই তাদের বাহ্যিক ও অদৃশ্য কর্মকাণ্ড প্রত্যক্ষ করছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সূরা আল-বাকারার আলোকে তাজুলের কার্যক্রম কোন ধরনের অনাচার? ব্যাখ্যা …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর