উদ্দীপকে উল্লিখিত শাফিনের শেষোক্ত উক্তির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: শাফিনের শেষোক্ত উক্তিটি হলো—'পবিত্র কুরআন মানবজাতির নিকট সহজবোধ্য একটি ঐশীগ্রন্থ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ । কুরআন মজিদ সহজ ও সাবলীল ভাষায় নাজিলকৃত । এতে কোনোরূপ অস্পষ্টতা, বক্রতা, কিংবা জটিলতা নেই এবং এতে খুবই সুন্দর ও সরল ভাষায় নানা বিষয়ের বর্ণনা করা হয়েছে। অতি সাধারণ মানুষও এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে । আল্লাহ তায়ালা বলেন- : فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ . অর্থ : “আমি তো কুরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।” (সূরা আদ-দুখান : ৫৮) বস্তুত আল-কুরআনের বৈশিষ্ট্যসমূহের মধ্যে বড় বৈশিষ্ট্য হলো এর বাক্য, শব্দ, ভাষা, পাঠ, উচ্চারণ খুবই সুন্দর সাবলীল। এটা বুঝতে, মুখস্থ করতে মনে রাখতে কোনোরূপ অসুবিধা হয় না। এ কারণে প্রত্যেক যুগে পৃথিবীতে লক্ষ লক্ষ হাফিয এবং কুরআনের অসংখ্য ভাষ্যকার বিদ্যমান ছিল এবং আছে; আর কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই কুরআনের শ্রেষ্ঠত্ব ও মহামর্যাদার পরিচায়ক। এ ব্যাপারে আল্লাহর ঘোষণা – وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ . অর্থ : “এ কুরআন আমি সহজ করে দিয়েছিল উপদেশ গ্রহণের জন্য। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?” (সূরা আল-কামার : ২২) উপরিউক্ত আলোচনায় এটাই প্রতীয়মান হয়, আল-কুরআন অবশ্যই সহজবোধ্য ঐশীগ্রন্থ। এ কারণে এর পাঠক সংখ্যা বিশ্বময় ছড়িয়ে রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাফিনের শেষোক্ত উক্তির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর