উদ্দীপকে ফিরোজের চিন্তা-ভাবনাকে সঠিক বলে তুমি মনে কর কি? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: না, উদ্দীপকে ফিরোজের পার্থিব জীবন নিয়ে চিন্তা-ভাবনাকে আমি সঠিক বলে মনে করি না। দুনিয়ার জীবন পার্থিব জীবন আর আখিরাতের জীবনকে পরকালীন জীবন বলে। মহাগ্রন্থ আল-কুরআনের অনুসরণের মধ্যেই আমাদের উভয় জীবনের কল্যাণ নিহিত রয়েছে। পক্ষান্তরে, আল কুরআনের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হয়ে পার্থিব সুখ-শান্তিকেই বড় করে দেখলে জীবনে নেমে আসবে অশান্তির কালো ছায়া। আবার পরকালীন জীবনেও এর জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তাই ফিরোজের চিন্তা- ভাবনা সম্পূর্ণ ভিত্তিহীন। উদ্দীপকের ফিরোজ আল কুরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না। পার্থিব জীবনের সুখ-শান্তি ও সফলতাই তার মূল লক্ষ্য। এ জন্য তাকে হতাশার শিকার হতে হয়। আল কুরআনের বিধান আমাদেরকে হিদায়েতের পথ দেখায়। মানবজীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই, যার নির্দেশনা কুরআনে দেওয়া হয়নি। কুরআন ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির সোপান। তাই কুরআন অনুসরণ করলে যেমন সফলতা নিশ্চিত, তেমনি এর বিধানানুযায়ী না চললে দুর্ভোগে থাকতে হবে চিরদিনের জন্য। সুতরাং ফিরোজের উচিত গাফিলতিতে গা না ভাসিয়ে কুরআনের আলোয় নিজেকে আলোকিত করে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফিরোজের চিন্তা-ভাবনাকে সঠিক বলে তুমি মনে কর কি? তোমার পাঠ্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর