উদ্দীপকে উল্লেখিত ১ম আয়াতখানিতে কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ১ম আয়াতখানিতে কুরআনের সংশয়হীনতার বিষয়ে আলোকপাত করা হয়েছে। মহাগ্রন্থ আল-কুরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়। এটি লাওহে মাহফুজের অধিপতি মহান আল্লাহর পবিত্র কালাম। ভারতীয় মুসলিম পণ্ডিত আশরাফ আলী থানবী (র) বলেন, 'আল-কুরআন হলো শব্দ ও অর্থ উভয়ের সমষ্টি, এটি মহান আল্লাহর সে কালাম যা তাঁর থেকে হযরত মুহাম্মদ (স)-এর ওপর নাজিল হয়েছে এবং হযরত মুহাম্মদ (স)-এর কাছ থেকে সংশয়হীন পদ্ধতিতে মাসহাফে লিখিত হয়ে আমাদের কাছে পৌছেছে।' তাই কুরআনে সন্দেহ করার কোনো অবকাশ নাই । উদ্দীপকে জায়েদ সাহেবের তিলাওয়াতকৃত প্রথম আয়াতে কারিমায় বলা হয়েছে— ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ অর্থ: এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটা পবিত্র কুরআনের সুরা বাকারার ২ নম্বর আয়াত । এ আয়াতটি কুরআনের নির্ভুলতার প্রমাণ বহন করে। যা জাহেদ সাহেবের চিন্তা চেতনায়ও ফুটে ওঠেছে। তিনি উল্লিখিত আয়াতটি তিলাওয়াত শেষে চিন্তা করতে লাগলেন ১৪৪২ বছর পার হয়ে গেল। বিজ্ঞান, সাহিত্য এত উৎকর্ষ লাভ করল। অথচ কুরআনের এই আয়াতের মোকাবেলা করার সামর্থ কারো হয়নি। তিনি এই কুরআনের মালিক তথা আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করলেন ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ১ম আয়াতখানিতে কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে? ব্য…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর