উদ্দীপকের আলোকে ক্ষতিগ্রস্ত কারা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আয়াতটি হলো সূরা বাকারা ২৭নং আয়াত। উক্ত আয়াতে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গকারীর জন্য ভীষণ ক্ষতির ঘোষণা করা হয়েছে। আর এ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ব্যাপারটি পৃথিবীতে ঘটেনি। মানুষ পৃথিবীতে আগমনের পূর্বে আলমে আরওয়াহ বা আত্মার জগতে এ প্রতিশ্রুতি সম্পন্ন হয়েছিল। আদম (আ.)-কে সৃষ্টির পর তাঁর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ সকল মানুষের আত্মা বের করেন। সেগুলোকে বাকশক্তি ও বুদ্ধি দেন। তারপর সকল আত্মাকে জিজ্ঞাসা করেন আমি কি তোমাদের রব নই? তারা সবাই জবাব দেয়— হ্যাঁ! আপনিই আমাদের রব (কুরআন)। পৃথিবীতে মুমিনরা তাদের ইমান ও সৎকর্ম দ্বারা সেই অঙ্গীকারই বাস্তবায়ন করে । আর মুনাফিকরা কৃত ওয়াদা ভঙ্গ করে থাকে । মুনাফিকরা অবলীলায় আত্মীয়তার সকল সম্পর্ক ত্যাগ করে পৃথিবীতে তারা অশান্তি সৃষ্টি করে বেড়ায়। তারা শৃঙ্খলাবিরোধী কাজ করে সমাজে ত্রাসের রাজত্ব কায়েম করে। এভাবে সমাজে বিপর্যয় সৃষ্টি করে মুনাফিকরা নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চায়। আল্লাহ ঘোষণা দিয়েছেন— এভাবে কখনো কখনো হয়তো তারা পৃথিবীতে লাভবান হবে। নেতৃত্ব ও কর্তৃত্বও হয়তো এদের হাতে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে তারা হবে অকল্পনীয় ক্ষতির শিকার। পৃথিবীতে যেমন তারা মর্যাদা পাবে না, পরকালেও তেমনি তাদের পরিণতি হবে ভয়াবহ। তারা চিরস্থায়ী ধ্বংস ও ক্ষতির মধ্যে নিপতিত হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ক্ষতিগ্রস্ত কারা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর