أَفَلَا تَعْقِلُونَ آتَأْمُرُونَ النَّاسَ بِ الْمَةٍ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ - আয়াতের আলোকে জনাব রায়হানের কর্মকাণ্ড বিশ্লেষণ করো।
উত্তর: আলোচ্য আয়াতে উপদেশ দাতার উপদেশ দানের সাথে নিজেকেও উপদেশ মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসলাম ভারসাম্যপূর্ণ ধর্ম। ইসলামে প্রতিটি বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। উপদেশদানের আগে উপদেশ দানকারীকে সংশ্লিষ্ট বিষয় মেনে চলতে হয়। কথা একরকম আর কাজ অন্যরকম হলে ব্যক্তি মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে। ইহুদি ও খ্রিষ্টানদের একটি নিন্দনীয় স্বভাব হলো তারা যা বলে তা করে না। নিজেদের সুবিধার জন্য একরকম উপদেশ দেয়। কিন্তু বাস্তবক্ষেত্রে তারা নিজেরা সে উপদেশের বিপরীত কাজ করে। বিশেষ করে ইহুদি ও খ্রিষ্টান ধর্মযাজকরা তাদের ধর্মগ্রন্থের সব সৎকাজ সম্পর্কে অবহিত থাকে। তাদের কাছে লোকজন আসলে তাদের এসব ভালো কাজের নির্দেশ দেয়, হেদায়েতের পথ দেখায়, ভালো কাজের গুরুত্বের প্রতি নির্দেশ দেয়। কিন্তু তাদের নিজেদের ক্ষেত্রে এসব উপদেশের কথা ভুলে যায়। সুরা বাকারার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন- তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ করো এবং নিজেদের (জীবনে তা বাস্তবায়নের) কথা ভুলে যাও? অথচ তোমরা সবাই আল্লাহর কিতাব পড়ো; কিন্তু (কিতাবের এ কথাটি) তোমরা কি বুঝো না? ইসলাম ধর্মমতে মুখে ও অন্তরে একই ধারণা পোষণ করতে হবে। বিপরীত ধারণা পোষণ করলে সে মুনাফিক হিসেবে পরিগণিত হবে। উদ্দীপকের জনাব রায়হান সাহেব তার ছাত্র-ছাত্রীদের নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দেন। কিন্তু তিনি নিজে তা মেনে চলেন না। তার চরিত্রের সাথে ইহুদি ও খ্রিষ্টান ধর্মযাজকদের মিল রয়েছে। রায়হান সাহেবের মত তারাও লোকদের ভালো উপদেশ দিত কিন্তু নিজেরা তা মানত না। সুতরাং বলতে পারি, রায়হান সাহেবের চরিত্রের সাথে ইহুদি-খ্রিষ্টান ধর্মযাজকদের চরিত্রের মিল রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
أَفَلَا تَعْقِلُونَ آتَأْمُرُونَ النَّاسَ بِ الْمَةٍ وَتَنْسَوْنَ أ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর