অধ্যাপক ইলিয়াসের ২য় বক্তব্যে বর্ণিত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের করুণ পরিণতি বর্ণনা করো।
উত্তর: অধ্যাপক ইলিয়াস সাহেবের ২য় বক্তব্যে কাফিরদের কথা বলা হয়েছে, যাদের দুনিয়া ও আখিরাতে ভয়াবহ পরিণতি রয়েছে। 'কাফির' শব্দটি মূলত 'কুফর' থেকে নিষ্পন্ন। কুফর অর্থ: আচ্ছাদন করা, ঢেকে দেয়া, গোপন বা আবৃত করা, অবিশ্বাস ও অস্বীকার করা। আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতা, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, জান্নাত জাহান্নাম, তাকদির, ফেরেশতা প্রভৃতিকে অবিশ্বাস ও অস্বীকারের নাম কুফর। যারা কুফরি করে তারাই কাফির। কাফিরদের দুনিয়ার জীবন ও আখিরাতের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইলিয়াসের ২য় বক্তব্যে কাফিরদেরই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকের অধ্যাপক ইলিয়াস শ্রেণিতে আলোচনায় কুরআনের দুটি আয়াত উল্লেখ করেন। দ্বিতীয় আয়াতে অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন ও স্রষ্টার প্রতি আস্থাহীনদের পরিণতির কথা ব্যক্ত করেছেন। কাফিররা মহান আল্লাহ তায়ালার অস্তিত্বে অবিশ্বাস প্রদর্শনপূর্বক আখিরাতের জবাবদিহিতার প্রতিও অনাস্থা প্রদর্শন করে। আল্লাহ তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে ভয়ংকর শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ায় তাদের অন্তরসমূহে ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। তাদের দৃষ্টিশক্তির ওপর আবরণ টেনে দিয়েছেন। ফলে কাফিররা ভালো-মন্দ বিচার করতে পারে না। সত্য-মিথ্যার পার্থক্য তাদের কাছে দৃশ্যহীন। ফলশ্রুতিতে তারা আর কোনো সৎকর্ম করার সক্ষমতা রাখে না। সত্যবিমুখ আল্লাহদ্রোহী মানসিকতা ও কার্যক্রমের জন্য আখিরাতে তারা চিরস্থায়ী ধ্বংসে নিপতিত হবে। তাদের চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং উপরের আলোচনার মাধ্যমে যথার্থ প্রতীয়মান হয় যে, অধ্যাপক ইলিয়াস সাহেব তার বক্তব্যের ২য় অংশে কাফিরদের চিহ্নিত করেছেন। কাফিরদের দুনিয়া ও আখিরাতে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। কাফিররা যেসব কাজের মাধ্যমে অভিশপ্ত হয়েছে, আমাদের উচিত সেসব কাজ থেকে বিরত থাকা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
অধ্যাপক ইলিয়াসের ২য় বক্তব্যে বর্ণিত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের …
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
কুরআন মাজিদের মোট ২৯টি সুরার শুরুতে হরফে মুকাত্তায়াত রয়েছে। প্রত্যেক গ্রন্থেই কিছু গোপন বিষয় থাকে আর আল-কুরআনের গোপন বিষয় হলো হরফে মুকাত্তায়াত। বেশির ভাগ তাফসিরকারের অভিমত হলো- এ বর্ণগুলোর যথার্থ মর্ম আল্লাহ ছাড়া আর কেউ অবহিত নয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর মতে, এ ধরনের বর্ণের অর্থ إِنَّ اللَّهَ أَعْلَمُ 'আমি আল্লাহ্, সর্বাধিক অবগত।' কাজেই এর অন্তর্নিহিত মর্ম জানার চেয়ে সত্যতায় বিশ্বাস স্থাপন করাই উত্তম।উত্তর
উত্তর