উদ্দীপকে উল্লেখিত নবি কে? বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নবির নাম হযরত মুসা (আ)। বনি ইসরাইল ছিল নিপীড়িত জাতি। ফিরাউন ও তার সম্প্রদায় তাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। বনি ইসরাইলদের এ অবস্থা থেকে মুক্তিদানের লক্ষ্যে আল্লাহ তায়ালা হযরত মুসা (আ) কে নবুয়ত দিয়ে তাদের কাছে পাঠান। হযরত মুসা (আ)-এর ওপর 'তাওরাত' কিতাব অবতীর্ণ হয় । উদ্দীপকে এ নবিরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকে পবিত্র কুরআনে বর্ণিত পূর্ববর্তী একটি জাতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যারা অসংখ্য নবির সাক্ষাৎ পেয়েও বারবার কুফরি করেছে। বিশেষত একজন নবির অনুপস্থিতিতে তারা গো-বৎস পূজার মত নিকৃষ্ট কাজ করে । উক্ত নবি হলেন হযরত মুসা (আ)। কেননা বনি ইসরাইল জাতি ফিরাউনের নির্যাতন থেকে মুক্ত হওয়ার পর নিজেদের পরিচালনার জন্য একটি শরিয়ত প্রার্থনা করে। আল্লাহর আদেশে মুসা (আ) তুর পাহাড়ে গমন করেন। এদিকে তাঁর অনুপস্থিতির সুযোগে সামেরি নামের এক স্বর্ণকার সোনা দিয়ে একটি গরুমূর্তি নির্মাণ করে। তারপর মূর্তিটির মধ্যে হযরত জিবরাইল (আ)-এর ঘোড়ার খুরের মাটি ঢুকিয়ে দেয়। ফলে মূর্তিটি জীবিত হয়ে ওঠে। পাপাচারী সামেরি বনি ইসরাইলদের কাছে ঘোষণা দেয়, 'এই গো-বৎসের মধ্যে ইসরাইলদের খোদা অবতীর্ণ হয়েছেন। সুতরাং তার পূজা শুরু করো।' এতে অত্যাচারী ও সীমালঙ্ঘনকারী ইসরাইল জাতি গো-মূর্তি পূজায় লিপ্ত হয় । সুতরাং বলা যায়, উদ্দীপকে মুসা (আ) এর অনুপস্থিতির বিষয়টিই ফুটে ওঠেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত নবি কে? বুঝিয়ে লেখো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর