উদ্দীপকে বর্ণিত জাতির অনুসরণে মানবজীবনে কীরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জাতি তথা বনি ইসরাইলের অনুসরণ করলে মানবজীবনে লাঞ্ছনা নেমে আসবে। 'বনি ইসরাইল' হলো ইসরাইলের সন্তান-সন্ততি বা বংশধর। ইসরাইল অর্থ: আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা। এটি হযরত ইয়াকুব (আ)-এর উপাধি। তাঁর বংশধররাই ইতিহাসে 'বনি ইসরাইল' হিসেবে পরিচিতি পায়। বনি ইসরাইল জাতি মহান আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত পেয়েছিল, কিন্তু তারা সেসব নিয়ামতের জন্য শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করেনি। ফলে তারা সেসব নিয়ামত থেকে বঞ্চিত হয়। উদ্দীপকে এ বিষয়েই ইঙ্গিত লক্ষণীয়। মহান আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন। মানুষের কর্তব্য হলো এ নিয়ামতের সঠিক ব্যবহার এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। কিন্তু মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে গিয়ে চরম অবাধ্যতার পরিচয় দেয়, যার পরিণতিস্বরূপ তাদেরকে ধ্বংসের সম্মুখীন হতে হয় উদাহরণস্বরূপ, বনি ইসরাইল জাতিকে আল্লাহ দাসত্ব ও নিপীড়ন থেকে মুক্তি দেন। কিন্তু তারা হযরত মুসা (আ)-এর অনুপস্থিতিতে গো-বৎস পূজায় নিয়োজিত হয়ে নিজেদেরকে শিরকে লিপ্ত করে। আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা ভুলে গিয়ে চরম অবাধ্যতার পরিচয় দেয়। তাদের এসব অপকর্মে আল্লাহ বিরক্ত ও রাগান্বিত হয়ে প্রকাশ্য দিবালোকে পরস্পরকে হত্যা করার নির্দেশ দেন। আল্লাহর এ নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে ৭০ হাজার বনি ইসরাইল নিহত হয়। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, বনি ইসরাইলরা যেমন তাদের অপকর্মের জন্য করুণ পরিণতির সম্মুখীন হয়েছিল, তেমনি বর্তমানেও কেউ যদি এমন অপকর্মে লিপ্ত হয় তাহলে তাকেও আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জাতির অনুসরণে মানবজীবনে কীরূপ প্রভাব পড়বে? বিশ্লেষ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর