উদ্দীপকে উল্লেখিত জনাব রাশেদের মধ্যে কাদের বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব রাশেদের মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য বিদ্যমান। মুত্তাকি এমন ব্যক্তি যার মধ্যে তাকওয়া অর্থাৎ আল্লাহভীতি রয়েছে। মুত্তাকি ব্যক্তি অদৃশ্য বিষয়সমূহে ইমান পোষণ করেন, নিয়মিত সালাত আদায়, আল্লাহর পথে অর্থ ব্যয় এবং পরকালে বিশ্বাস করেন। পরকালীন জীবনের ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকে তিনি নিজেকে বিরত রাখেন। জনাব রাশেদের মধ্যেও এ গুণগুলোর প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের জনাব রাশেদ একজন সদালাপী মানুষ। তিনি অদৃশ্যে ইমান রাখেন, নামাজ কায়েম এবং জাকাত প্রদান করেন। তিনি গভীরভাবে বিশ্বাস করেন, জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তায়ালা। মুত্তাকির প্রথম পরিচয় হলো তারা গায়েব বা অদৃশ্য বিষয়সমূহে ইমান পোষণ করা। মুত্তাকি ব্যক্তি সব নিয়ম মেনে বিনয়, নম্রতা ও নিষ্ঠার সাথে সালাত আদায় করেন এবং জাকাত-সদকা আদায় করেন। মুত্তাকিরা পরকালীন জীবনেও পূৰ্ণ বিশ্বাস রাখেন। সুতরাং উল্লেখিত সব গুণ জনাব রাশেদের চরিত্রে উপস্থিত থাকার কারণে তিনিও একজন মুত্তাকি হিসেবে অভিহিত হবেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব রাশেদের মধ্যে কাদের বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর