উদ্দীপকে উল্লেখিত জনাব সুমনের কর্মকাণ্ডের সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব সুমনের মুনাফিকি কর্মকাণ্ডের ফলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। মুনাফিকরা প্রতারণা ও শঠতাপূর্ণ জীবনযাপন করে। তারা মুমিন ও কাফির দুইপক্ষের কাছেই উস্কানিমূলক বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে সমাজে উত্তেজনার সৃষ্টি করে। তারা বিভিন্ন, অপতৎপরতার মাধ্যমে সমাজে বিপর্যয় সৃষ্টি করে চলে, যা সুমনের কর্মকাণ্ডেও লক্ষণীয়। উদ্দীপকের সুমন ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দেয় এবং ভেজাল দ্রব্য বিক্রি করে। এছাড়া এলাকার মানুষের মাঝে বিশৃঙ্খলা ও প্রতিকূল পরিবেশ সৃষ্টির জন্য লোকজনকে প্রভাবিত করে। তার এ কর্মকাণ্ডের ফলে সামাজিক বিপর্যয় সৃষ্টি হয়। সমাজে সবসময় অপরাধ, অনিয়ম ও অনাচার লেগেই থাকে। মানুষের প্রতি মানুষের বিশ্বাসের মাত্রা একেবারে শূন্যের ঘরে নেমে যায়। সামাজিক ভ্রাতৃত্ববোধ দুর্বল হয় এবং এতে অপরের প্রতি সহযোগিতা কমে যায়। অস্থির এই অবস্থায় সামাজিক উন্নয়ন ব্যাহত হয় এবং আরো সামাজিক সমস্যার সৃষ্টি করে। মুনাফিকদের প্রতারণা ও শঠতাপূর্ণ আচরণ শুধু সমাজজীবনেই নয় বরং জীবনের প্রতিটি পর্যায়েই বিপর্যয় সৃষ্টি করে। তাই আমাদের উচিত নিজেদের এবং সমাজের মধ্য থেকে এ ধরনের কর্মকাণ্ড নির্মূল করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব সুমনের কর্মকাণ্ডের সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর