পঠিত আয়াত দ্বারা কী বুঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: পঠিত আয়াত দ্বারা মানুষের প্রতি আল্লাহ তায়ালার বিভিন্ন নিয়ামত সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।আলোচ্য আয়াতটি সুরা বাকারার ২২নং আয়াত। এ আয়াতে মহান আল্লাহ মানুষকে দেওয়া তাঁর নিয়ামতের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন এবং এ পৃথিবীতে তাকে তাঁর খলিফা (প্রতিনিধি) মনোনীত করেছেন। পৃথিবীতে বসবাসকালীন মানুষের জীবন সুন্দর ও আনন্দময় করার জন্য আল্লাহ বিভিন্ন নিয়ামত প্রদান করেছেন। উদ্দীপকের সাদিক তার বন্ধুকে এ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিতেই উল্লিখিত আয়াতটি তাকে পড়ে শোনান।নাইমের খামারে প্রচুর ফসল উৎপাদন হওয়ায় সাদিক তাকে ভাগ্যবান বলে আল্লাহর দেওয়া নিয়ামতের শোকরিয়া আদায় করেন। কিন্তু নাইম ভাগ্য ও আল্লাহকে অস্বীকার করে। তখন বন্ধু আসিফ তাকে উল্লিখিত আয়াতটি তিলাওয়াত করে শোনান। প্রকৃতপক্ষে আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন। পানি, মেঘমালা, ফসল প্রভৃতি সবকিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। এ পৃথিবীকে তিনি মানুষের বসবাস উপযোগী করে সৃষ্টি করেছেন, যাতে মানুষের জীবনযাপন পদ্ধতি সহজ হয়। তাছাড়া আলো-বাতাস, বৃষ্টি, ফুল-ফসল প্রভৃতি সবকিছুই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষের কর্তব্য হলো এসব নিয়ামত ভোগ করে আল্লাহর শোকরিয়া আদায় করা। উল্লিখিত আয়াত দ্বারা এ কথাই বোঝানো হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
পঠিত আয়াত দ্বারা কী বুঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর