ফ-এর কর্মকাণ্ডে সুরা বাকারায় বর্ণিত কোন চরিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সুরা বাকারায় বর্ণিত বৈশিষ্ট্যের আলোকে ফ এর কর্মকাণ্ডে মুনাফিকের চরিত্র ফুটে উঠেছে।আল কুরআনের সুরা আল বাকারার ২য় রুকুর আয়াতসমূহ মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের স্বরূপ উন্মোচন করে। যারা মুখে ইমান আনে এবং নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু অন্তরে আল্লাহর প্রতি অবিশ্বাস পোষণ করে, তারাই মুনাফিক। তারা মিথ্যা কথা বলে এবং অন্যের সাথে প্রতারণা করে।উদ্দীপকে বর্ণিত ফ সবসময় অসত্য কথা বলে এবং ইসলাম পরিপন্থি কাজ করে। সুরা বাকারার ১০নং আয়াতে মুনাফিকদের মিথ্যাবাদী বলে সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ তারা যখনই কথা বলে মিথ্যা বলে। প্রকৃতপক্ষে, মুনাফিকরা সর্বদা ইসলাম পরিপন্থি কাজ করে থাকে। তারা মুখে ইমানের দাবি করে, কিন্তু তাদের অন্তর পরিপূর্ণ থাকে নিফাক, কুফর, শিরক, পরশ্রীকাতরতা, হিংসা-বিদ্বেষ প্রভৃতি ইসলামবিরোধী মানসিক ব্যাধিতে। ফ এর মধ্যেও উল্লিখিত বৈশিষ্ট্য বিদ্যমান। সুতরাং সুরা বাকারার বর্ণনার আলোকে ফ একজন মুনাফিক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ফ-এর কর্মকাণ্ডে সুরা বাকারায় বর্ণিত কোন চরিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর