জ-এর চরিত্র বিশ্লেষণপূর্বক আখিরাতে তার অবস্থান নিরূপণ কর।
উত্তর: ঘ কুরআনের ভাষায় জ একজন মুত্তাকি। সৎকর্ম সম্পাদনের জন্য আখিরাতে তিনি কল্যাণ ও সাফল্য লাভ করবেন।মুত্তাকি এমন ব্যক্তি যার মধ্যে তাকওয়া রয়েছে। মুত্তাকি ব্যক্তি অদৃশ্য বিষয়সমূহে ইমান পোষণ করেন, নিয়মিত সালাত আদায় করেন, আল্লাহর পথে অর্থ ব্যয় করেন এবং পরকালে বিশ্বাস করেন। পরকালীন জীবনে ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকে তিনি নিজেকে বিরত রাখেন। জ এর মধ্যেও এ গুণগুলোর প্রতিফলন ঘটেছে। জ নিয়মিত সালাত কায়েম করেন এবং মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত থাকেন। তার এ কাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণ্য হবেন। মন্দ কাজ পরিহার করার কারণে মানুষের নিকটও তিনি প্রিয় হবেন। এছাড়া জ অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন এবং কবর, কিয়ামত, পুলসিরাত, জান্নাত এবং জাহান্নাম ইত্যাদিতেও বিশ্বাস করেন। এ সকল কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একজন মুত্তাকি ব্যক্তিতে পরিণত হয়েছেন। পরকালে বিশ্বাস করার ফলে তিনি দুনিয়াতে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকেন। মুমিন হওয়ার জন্য ইসলামের সকল বিষয়ে তিনি আমল করেন। এর ফলে দুনিয়াতে মানুষের শ্রদ্ধা, ভালোবাসা অর্জন করার পাশাপাশি তিনি পরকালেও আল্লাহর অশেষ রহমতে জান্নাত লাভ করবেন।পরিশেষে বলা যায় যে, মুত্তাকি ব্যক্তির সকল আমল তাকে সুদূরপ্রসারী সুফল দান করে। যার ফলে তিনি দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই আল্লাহর রহমত পেয়ে থাকেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জ-এর চরিত্র বিশ্লেষণপূর্বক আখিরাতে তার অবস্থান নিরূপণ কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর