J কীভাবে আল্লাহর সান্নিধ্য পাবে? পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
উত্তর: ইসলামের বিধি-বিধান জেনে তদানুযায়ী আমল করলে। আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে।J ইসলামি বিধি-বিধান সম্পর্কে জানে না এবং এজন্য সে এগুলো মেনে চলতে পারে না। এক্ষেত্রে তার কর্তব্য হলো কোনো ইসলামি পণ্ডিত ও আল্লাহভীরু ব্যক্তির কাছ থেকে ইসলামের যাবতীয় বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী জীবন পরিচালনা করা। একজন প্রকৃত ইমানদার লোক সবসময় আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করেন। আল্লাহর ভয়ে তিনি যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখেন। আল্লাহও ইমানদার ব্যক্তিকে ভালোবাসেন। কেউ যদি আল্লাহকে ভালোবেসে, বিশ্বাস করে হেদায়েতের পথে চলতে চায়, তাকে অবশ্যই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ বলেন, 'তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো।' (সুরা বাকারা-৪৫) আল্লাহর নির্দেশ মেনে চললে আল্লাহ অবশ্যই তাকে নিজ সান্নিধ্যে স্থান দেবেন এবং হেদায়েতের পথে পরিচালিত করবেন। তাই আল্লাহর সান্নিধ্য পেতে হলে ইসলামের যাবতীয় বিধান মেনে চলে প্রতিনিয়ত সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে।পরিশেষে বলা যায়, আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। তাই জনাব কে আল্লাহর সান্নিধ্য পেতে হলে অবশ্যই আল্লাহ ও রাসুল (স) এর প্রতি পূর্ণ ইমান এনে তাঁদের নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
J কীভাবে আল্লাহর সান্নিধ্য পাবে? পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর