শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন শাসক সম্পর্কে বলা হয়েছে? তার পরিণতি লেখ।

উত্তর: উদ্দীপকে মিসরের অত্যাচারী শাসক ফেরাউনের কথা বলা হয়েছে। আল্লাহর অবাধ্য হওয়ায় তাকে জঘন্য ও অত্যন্ত ভয়াবহ পরিণতি বরণ করতে হয়েছে।মিসরের বাদশাহরা এক সময় নিজেদেরকে খোদা দাবি করত। এমনই একজন বাদশাহ হলো ফেরাউন। সে ও তার সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাইলদের প্রতি অমানবিক আচরণ করত। তাদেরকে দাসত্ব বরণ করতে বাধ্য করেছিল। ফেরাউন বনি ইসরাইলদের পুত্র সন্তানদের হত্যা করত। আল্লাহ তায়ালা হযরত মুসা (আ) কে প্রেরণ করে তাদের এ অবস্থা থেকে মুক্তি দেন। উদ্দীপকের বক্তার কথায় এ বিষয়টিই প্রকাশ পেয়েছে।ফেরাউন ইসরাইল জাতির ওপর অমানবিক অত্যাচার করত। সে ইসরাইল জাতির পুত্র সন্তানদের হত্যা করত। আর মেয়েদের জীবিত রেখে দাসী ও ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করত। ইসরাইল জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এটা ছিল বড় রকমের পরীক্ষা। পরে তাদের পরীক্ষার সময় পেরিয়ে গেলে আল্লাহ তাদের জন্য ত্রাণকর্তা পাঠান। ইসরাইল জাতির মধ্যে জন্ম নেন তাদের মুক্তিদাতা মুসা (আ)। তিনি ফেরাউনের অত্যাচার থেকে স্বজাতিকে রক্ষা করতে নির্ধারিত সময়ে তাদেরকে নিয়ে ফিলিস্তিন গমন করেন। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে মুসা (আ) ও তার সঙ্গীদের ধাওয়া করে। তখন বনি ইসরাইলদের পেছনে ফেরাউন এবং সামনে উত্তাল সাগর। এ বিপদের সময় আল্লাহর নির্দেশে সাগরের মাঝখান দিয়ে পারাপারের জন্য প্রশস্ত সড়ক তৈরি হয়। মুসা (আ) এক অলৌকিক উপায়ে এ সড়ক দিয়ে নিরাপদে সাগর পাড়ি দেন। ফেরাউন ও তার সেনাবাহিনী মুসা (আ) এর পিছু নিয়ে যখন সাগরের মাঝখানে পৌঁছায় তখন আল্লাহর নির্দেশে ফেরাউন তার দল নিয়ে পানিতে ডুবে মারা যায়। উদ্দীপকে এ ঘটনার প্রতিফলনই লক্ষ করা যায়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন শাসক সম্পর্কে বলা হয়েছে? তার পরিণতি লেখ।

উদ্দীপক

বক্তা একটি জাতি সম্পর্কে আলোচনা করছিলেন। আল্লাহ সেই জাতির মধ্যে অনেক নবি-রাসুল প্রেরণ করেন। তাছাড়া তাদের মান্না ও সালওয়া দান করেন। সেই সময় একজন অত্যাচারী শাসক তাদের স্বাধীনতা হরণ করে দাসে পরিণত করে। এমনকি তাদের পুত্রদের হত্যা করত আর কন্যাদের অব্যাহতি দিত।

Rajshahi · 2017

উত্তর

যারা আল্লাহ, রাসুল (স), কিতাব, পরকালে ইমান এনে ইসলামের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে এবং আল্লাহকে ভয় করে চলে তারাই মুত্তাকি () বলে পরিগণিত।

উত্তর

আলোচ্য আয়াতটির অর্থ হলো- 'আর মানুষের মধ্যে এমন কেউ কেউ রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান এনেছি। কিন্তু তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়।' উল্লিখিত আয়াতটি সুরা বাকারার ২য় রুকুর ৮নং আয়াত। এখানে মুনাফিকদের একটি দ্বিমুখী নীতির কথা হয়েছে। মুনাফিকরা মুখে ইমানের কথা স্বীকার করলেও তাদের অন্তর অবাধ্যতায় পরিপূর্ণ থাকে। প্রকৃতপক্ষে তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়।

উত্তর

উদ্দীপকে মিসরের অত্যাচারী শাসক ফেরাউনের কথা বলা হয়েছে। আল্লাহর অবাধ্য হওয়ায় তাকে জঘন্য ও অত্যন্ত ভয়াবহ পরিণতি বরণ করতে হয়েছে।মিসরের বাদশাহরা এক সময় নিজেদেরকে খোদা দাবি করত। এমনই একজন বাদশাহ হলো ফেরাউন। সে ও তার সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাইলদের প্রতি অমানবিক আচরণ করত। তাদেরকে দাসত্ব বরণ করতে বাধ্য করেছিল। ফেরাউন বনি ইসরাইলদের পুত্র সন্তানদের হত্যা করত। আল্লাহ তায়ালা হযরত মুসা (আ) কে প্রেরণ করে তাদের এ অবস্থা থেকে মুক্তি দেন। উদ্দীপকের বক্তার কথায় এ বিষয়টিই প্রকাশ পেয়েছে।ফেরাউন ইসরাইল জাতির ওপর অমানবিক অত্যাচার করত। সে ইসরাইল জাতির পুত্র সন্তানদের হত্যা করত। আর মেয়েদের জীবিত রেখে দাসী ও ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করত। ইসরাইল জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এটা ছিল বড় রকমের পরীক্ষা। পরে তাদের পরীক্ষার সময় পেরিয়ে গেলে আল্লাহ তাদের জন্য ত্রাণকর্তা পাঠান। ইসরাইল জাতির মধ্যে জন্ম নেন তাদের মুক্তিদাতা মুসা (আ)। তিনি ফেরাউনের অত্যাচার থেকে স্বজাতিকে রক্ষা করতে নির্ধারিত সময়ে তাদেরকে নিয়ে ফিলিস্তিন গমন করেন। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে মুসা (আ) ও তার সঙ্গীদের ধাওয়া করে। তখন বনি ইসরাইলদের পেছনে ফেরাউন এবং সামনে উত্তাল সাগর। এ বিপদের সময় আল্লাহর নির্দেশে সাগরের মাঝখান দিয়ে পারাপারের জন্য প্রশস্ত সড়ক তৈরি হয়। মুসা (আ) এক অলৌকিক উপায়ে এ সড়ক দিয়ে নিরাপদে সাগর পাড়ি দেন। ফেরাউন ও তার সেনাবাহিনী মুসা (আ) এর পিছু নিয়ে যখন সাগরের মাঝখানে পৌঁছায় তখন আল্লাহর নির্দেশে ফেরাউন তার দল নিয়ে পানিতে ডুবে মারা যায়। উদ্দীপকে এ ঘটনার প্রতিফলনই লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে বনি ইসরাইল সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তায়ালা তাদের অসংখ্য নিয়ামত দান করেছিলেন।হযরত ইয়াকুব (আ)-এর অপর নাম ইসরাইল। তার বংশধরেরাই ইতিহাসে বনি ইসরাইল বা ইসরাইল জাতি হিসেবে পরিচিত। আল্লাহ তায়ালা এই জাতিকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন। কিন্তু এ জাতি ছিল অকৃতজ্ঞ জাতি। তারা বার বার আল্লাহর নির্দেশ অমান্য করেছে। ইসরাইল জাতিকে আল্লাহ এক সময় পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, তাদের মধ্যে সর্বাধিক সংখ্যক নবি প্রেরণ করেছিলেন, তাদেরকে বিভিন্ন রাজা-বাদশাহদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এবং অসংখ্য নিয়ামত দান করেছিলেন। এই জাতি বারবার আল্লাহর অবাধ্যতা করলেও মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নির্দেশে বনি ইসরাইলদের জন্য হযরত মুসা (আ) শরিয়ত আনতে সিনাই পর্বতমালায় গেলে তারা সামেরি নামক এক গো-পূজারির প্ররোচনায় গোবৎস পূজায় লিপ্ত হয়। এটি ছিল জঘন্যতম শিরক। আল্লাহ তায়ালা তাদের এ অপরাধও ক্ষমা করে দেন। এছাড়া অবাধ্যতা ও পাপাচারের শাস্তিস্বরূপ তিহ উপত্যকায় তাদের অবস্থানকালে মহান আল্লাহ তাদেরকে প্রচন্ড রোদে মেঘমালা দান করেন। খাদ্যাভাব দূরীকরণে বেহেশতি খাবার মান্না ও সালওয়া প্রদান করেন। পিপাসা দূরীকরণে পানি দান করেন। এভাবে নানা অনুগ্রহ দান করে আল্লাহ বনি ইসরাইলদের হেফাজত করেছেন।পরিশেষে বলা যায়, সমকালীন সকল জাতির ওপর আল্লাহ বনি ইসরাইলদের শ্রেষ্ঠত্ব দান করেন। তাদের বংশে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করে আল্লাহ তাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কিন্তু তারা বার বার অবাধ্য হয়েছে। তারপরও আল্লাহ তাদের ক্ষমা করেছেন। উদ্দীপকে বক্তা মূলত তাঁর বক্তব্যে এ বিষয়গুলোই তুলে ধরেছেন।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।