মালেকের বক্তব্যের সাথে কি তুমি একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: পবিত্র কুরআন-হাদিসে মালেকের বক্তব্যের সমর্থন থাকায় আমি এটি সমর্থন করি।মানবজীবন ক্ষণস্থায়ী। এ ক্ষণস্থায়ী জীবনে প্রকৃত কল্যাণ লাভ করতে হলে আল কুরআনের নির্দেশ অনুযায়ী মানুষকে জীবন পরিচালনা করতে হবে। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা নির্ভর করে আল্লাহ ও তার রাসুল (স)-এর নির্দেশ যথাযথ মেনে চলার ওপর। তাই আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য অর্জন করার মধ্য দিয়েই মানবজীবনকে সফল করে তোলা সম্ভব। মালেকের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে। ব্যবসায়ী আরিফকে উপদেশ দিতে গিয়ে মালেক বলে যে, প্রাচুর্য ও বিলাসিতায় তো সফলতা নির্ভর করে না বরং সফলতা প্রাপ্তি কতিপয় গুণাবলি অর্জনের ওপর নির্ভরশীল। আর এ গুণাবলিগুলো পবিত্র কুরআনের সুরা বাকারার প্রথম রুকুর শুরুর দিকে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এখানে মুত্তাকির কতিপয় বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আর মুত্তাকি হলো- মহান আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাই কেউ মুত্তাকির গুণাবলি অর্জন করলে মহান আল্লাহ তাকে কল্যাণ ও সফলতা দান করেন। মুত্তাকিরা বিলাসিতায় জীবনযাপন করে না। তারা আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখেন এবং নামাজ কায়েম করেন। মহান আল্লাহ তাদের যে জীবিকা দিয়েছেন, তা থেকে ব্যয় করে। তারা আল্লাহ ও তাঁর প্রেরিত সকল নবি-রাসুলগণের ওপর বিশ্বাস স্থাপন করেন এবং সর্বশেষ রাসুল হযরত মুহাম্মদ (স) এর নির্দেশ অনুসারে জীবনযাপন করেন। এ ধরনের লোকেরাই প্রকৃতপক্ষে সফলকাম। সুরা বাকারার ১ম রুকুর প্রথম দিকে মুত্তাকির এসব বৈশিষ্ট্যেরই বর্ণনা দেওয়া হয়েছে, যার ইঙ্গিত রয়েছে মালেকের বক্তব্যে।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনার ওপর মানবজীবনের সফলতা নির্ভর করে। আর মহান আল্লাহ বিলাসিতা-প্রাচুর্য নয়, বরং সৎ গুণাবলিসম্পন্ন মানুষকেই অধিক পছন্দ করেন। তাই এ ধরনের গুণাবলি অর্জন করে সবার উচিত আল্লাহর প্রিয়পাত্রে পরিণত হওয়া। মালেকের বক্তব্যে এ বিষয়েরই সমর্থন রয়েছে। তাই তার বক্তব্যের সাথে আমি একমত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মালেকের বক্তব্যের সাথে কি তুমি একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি উপ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর