উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আয়াতের আলোকে মুমিনের করণীয় নির্ধারণ কর।
উত্তর: গাউদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আয়াতের আলোকে একজন মুমিন সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। আলোচ্য আয়াতটি সুরা বাকারার ৫ম রুকুর ৪৩ নং আয়াত। এখানে বলা হয়েছে- 'আর তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো।' এ আয়াতের মাধ্যমে আল্লাহ সালাত ও যাকাত আদায়ের ব্যাপারে মুমিনের করণীয় নির্ধারণ করে দিয়েছেন।আলোচ্য আয়াত অনুযায়ী একজন মুমিন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সালাত আদায় করবেন। পাশাপাশি সমাজের অন্যান্যদের নিয়ে সালাত আদায় করবেন। অর্থাৎ তিনি সালাত আদায়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন। সালাত কায়েম করা হলো সমাজের সকলের মধ্যে সালাত আদায়ের প্রবণতা এবং পরিবেশ সৃষ্টি করা। আয়াতের শেষাংশে রুকুকারীদের সাথে রুকু করার কথা বলা হয়েছে, যা জামায়াতে বা ঐক্যবদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্বকে তুলে ধরে। এ আয়াতে যাকাত আদায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। যাকাত হলো শরিয়ত নির্ধারিত পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে অভাবীদের সম্পদ দিয়ে দেওয়া। দৈহিক ইবাদতের মধ্যে সালাত এবং আর্থিক ইবাদতের মধ্যে যাকাত শ্রেষ্ঠ বলে আলোচ্য আয়াতে এ দুটি আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। একজন মুমিন শরিয়তসম্মত পদ্ধতিতে অব্যশই এ ইবাদত
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আয়াতের আলোকে মুমিনের করণীয় নির্ধারণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর