উদ্দীপকে বর্ণিত আদনানের কাজের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: আদনানের কাজটি সৎকাজের অন্তর্ভুক্ত হওয়ায় কুরআনের আলোকে তা যৌক্তিক।পবিত্র কুরআনে মানুষকে সৎকর্মশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সৎকর্মশীল মুমিনদের জন্য আল্লাহ পরকালে পরম সাফল্যের সুসংবাদ দিয়েছেন। সুরা বাকারার ৩য় রুকুর ২৫নং আয়াতে বলা হয়েছে, 'আর যারা ইমান এনেছে ও সৎকাজ সম্পাদন করেছে তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিম্নদেশ থেকে ঝর্ণাসমূহ প্রবাহিত।' আদনান ইভটিজিং এর মতো জঘন্য অসৎ কাজের প্রতিবাদ করে প্রকৃত মুমিনের কাজটিই সম্পাদন করেছে।একজন মুমিন সৎকাজে সহযোগিতা করবে এবং অসৎ কাজে বাধা দেবে। সর্বদা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থেকে আদর্শ ও ন্যায়ভিত্তিক সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় উদ্যোগী হওয়াই মুমিনের বৈশিষ্ট্য। পবিত্র কুরআন থেকে আমরা এ শিক্ষাই লাভ করি। উদ্দীপকে বর্ণিত ইভটিজিং একটি জঘন্য সমাজবিরোধী অপরাধ। এটি নারীর মর্যাদা ও অধিকার ভূলুণ্ঠিত করে সমাজকে বিশৃঙ্খল করে তোলে। তাই সমাজ সচেতন আদনান এর প্রতিবাদ করেছে। তাই সে সন্ত্রাসীদের হুমকির মুখে পড়েছে। বিপদকে তোয়াক্কা না করে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থেকে আদনান অসৎ কাজের প্রতিবাদ করে একজন মুমিনের পরিচয় দিয়েছে। তাই সে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আদনানের কাজের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর