অধ্যাপক আনসারীর বক্তব্যের সাথে কি তুমি একমত? তোমার মতে পক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: অপরাধীদের শাস্তি দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ইঙ্গিত থাকায় আনসারীর বক্তব্যের সাথে আমি একমত।ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে বিশৃঙ্খলা, অরাজকতা, পাপাচারের কোনো স্থান নেই। যারা এসব জঘন্য কাজ করে সমাজকে কলুষিত, বিপর্যস্ত ও বিশৃঙ্খল করে তোলে ইসলাম তাদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে- 'শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহ সীমা লঙ্ঘন ও বিপর্যয় সৃষ্টিকারীকে পছন্দ করেন না' (সুরা আরাফ-৫৬)। আল্লাহর এ নির্দেশ অমান্য করে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা উচিত। অধ্যাপক আনসারীর বক্তব্য এ কথারই সমর্থন দেয়।অধ্যাপক আনসারী মনে করেন, সমাজে কতিপয় লোক ভালো মানুষের মুখোশ পড়ে নানা অন্যায় কাজের মদদ দিয়ে যাচ্ছে। তাদের প্ররোচনায় সন্ত্রাসীরা নানা অপকর্ম করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তার এ ধারণা সঠিক। কারণ আমাদের সমাজে এ ধরনের দ্বিমুখী নীতিবিশিষ্ট লোকের অভাব নেই। এরা নিজেদের স্বার্থে বাহ্যিকভাবে ভালো মানুষ সেজে থাকে, কিন্তু গোপনে তারা নানা অন্যায় কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রাখছে। কুরআনের ভাষায় এরা মুনাফিকের বৈশিষ্ট্যসম্পন্ন। এরা নিজেদের স্বার্থ আদায়ে সর্বদা তৎপর থাকে। তাই মুসলমানদের সাথে মৌখিকভাবে সম্পর্ক রাখে। অন্যদিকে গোপনে কাফিরদের সাথে মিলে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। এদের দ্বিমুখী নীতির কারণে সমাজে নানা বিপর্যয় সৃষ্টি হয়। কারণ তাদেরকে সহজে চিহ্নিত করা যায় না। তাই তাদের বৈশিষ্ট্য দেখে এদের থেকে সাবধান থাকাই ইমানদারদের কর্তব্য। তাছাড়া তাদেরকে শাস্তির আওতায় আনাও জরুরি। পবিত্র কুরআনে আল্লাহ মুনাফিকি চরিত্রের অধিকারীর শাস্তি সম্পর্কে বলেছেন- 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে' (সুরা আন-নিসা: ১৪৫)।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে এটা প্রমাণিত যে, প্রতিটি সমাজেই মুনাফিকের চরিত্রসম্পন্ন কতিপয় লোক রয়েছে, যারা আড়ালে থেকে সমাজকে কলুষিত করছে। তাই সুষ্ঠু, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা একজন ইমানদারের কর্তব্য। অধ্যাপক আনসারীর বক্তব্যে মূলত এ কথারই সমর্থন পাওয়া যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
অধ্যাপক আনসারীর বক্তব্যের সাথে কি তুমি একমত? তোমার মতে পক্ষে যুক্তি…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর