শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এবং 'ফ'-এর আলোচিত গ্রন্থটি চিহ্নিতপূর্বক জনাব 'ফ' বর্ণিত বিষয়টি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এবং 'ফ' এর আলোচিত গ্রন্থটি হলো পবিত্র আল-কুরআন।আল-কুরআন বিশ্বমানবতার কাছে প্রেরিত আল্লাহর পক্ষ হতে সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব অবতীর্ণ হবে না। এই কুরআন মাজিদকে 'পরিপূর্ণ জীবন বিধান' হিসেবেও অভিহিত করা হয়। কেননা মানুষের জীবনের সার্বিক বিষয়ের দিকনির্দেশনা পবিত্র কুরআনে রয়েছে।আল-কুরআন বিশ্বমানবতাকে উপহার দিয়েছে একটি শোষণহীন চিরকালীন প্রগতিশীল সুষম আদর্শ অর্থব্যবস্থা; ইসলামে আদর্শভিত্তিক অর্থনীতির মূল ভিত্তি হলো যাকাত, উশর, খারাজ, সাদকাহ প্রভৃতি। এ অর্থব্যবস্থায় সুদভিত্তিক ব্যবসায় বাণিজ্য, চুরি, ডাকাতি, আত্মসাৎ ও জবরদখল করে অর্থ উপার্জন হারাম। অথচ এসব হারাম পন্থাই আজ অর্থনৈতিক কাঠামোকে আক্রান্ত করে ফেলেছে। ইসলামি রীতিনীতি না মেনেই যে যার মতো করে অর্থ উপার্জন করছে। হালাল-হারামের কোনো বাছবিচার হচ্ছে না। এরূপ অর্থ সাময়িক আনন্দ দিলেও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মুক্তি দেবে না। সুতরাং সকল ক্ষেত্রে অর্থনৈতিক মুক্তি পেতে হলে কুরআন ও হাদিসের মূলনীতি অনুসরণ করে অর্থনৈতিক কাঠামো সাজাতে হবে। তবেই আদর্শ অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হবে।তাই বলা যায়, উদ্দীপকে জনাব 'ফ'-এর বক্তব্য যথার্থ। আদর্শ অর্থনৈতিক জীবন গঠনে আল-কুরআনের ভূমিকা অপরিসীম।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এবং 'ফ'-এর আলোচিত গ্রন্থটি চিহ্নিতপূর্বক জ…

উদ্দীপক

জনাব 'প' ও জনাব 'ফ' সর্বশেষ নাযিলকৃত একটি আসমানি কিতাব নিয়ে আলোচনা করছিলেন। জনাব 'প' বললেন, এটি এমন একটি গ্রন্থ, যা আদর্শ রাষ্ট্র গঠন এবং আদর্শ ব্যক্তি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে, জনাব 'ফ' বলেন, শুধু তাই নয়, এটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আদর্শ প্রতিষ্ঠায় এটির বিশেষ ভূমিকা রয়েছে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

'খাতামুন' শব্দের অর্থ শেষ, সমাপ্তি।

উত্তর

প্রশ্নে উদ্ধৃত অংশ সূরা বাকারার ২৩নং আয়াতের অংশ। আল্লাহ তায়ালা বলেন, "আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি।” এর দ্বারা বোঝানো হয়েছে পবিত্র কুরআনকে, যা আল্লাহ তায়ালার ঐশী বাণী, মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত নয়। এ আয়াত অবতীর্ণ হয় কাফের, মুশরিক ও মুনাফিকদের ভ্রান্ত মত ও সন্দেহ খণ্ডনের জন্য। তারা বলত কুরআন মাজিদ আল্লাহর বাণী নয় বরং মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এবং 'ফ' এর আলোচিত গ্রন্থটি হলো পবিত্র আল-কুরআন।আল-কুরআন বিশ্বমানবতার কাছে প্রেরিত আল্লাহর পক্ষ হতে সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব অবতীর্ণ হবে না। এই কুরআন মাজিদকে 'পরিপূর্ণ জীবন বিধান' হিসেবেও অভিহিত করা হয়। কেননা মানুষের জীবনের সার্বিক বিষয়ের দিকনির্দেশনা পবিত্র কুরআনে রয়েছে।আল-কুরআন বিশ্বমানবতাকে উপহার দিয়েছে একটি শোষণহীন চিরকালীন প্রগতিশীল সুষম আদর্শ অর্থব্যবস্থা; ইসলামে আদর্শভিত্তিক অর্থনীতির মূল ভিত্তি হলো যাকাত, উশর, খারাজ, সাদকাহ প্রভৃতি। এ অর্থব্যবস্থায় সুদভিত্তিক ব্যবসায় বাণিজ্য, চুরি, ডাকাতি, আত্মসাৎ ও জবরদখল করে অর্থ উপার্জন হারাম। অথচ এসব হারাম পন্থাই আজ অর্থনৈতিক কাঠামোকে আক্রান্ত করে ফেলেছে। ইসলামি রীতিনীতি না মেনেই যে যার মতো করে অর্থ উপার্জন করছে। হালাল-হারামের কোনো বাছবিচার হচ্ছে না। এরূপ অর্থ সাময়িক আনন্দ দিলেও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মুক্তি দেবে না। সুতরাং সকল ক্ষেত্রে অর্থনৈতিক মুক্তি পেতে হলে কুরআন ও হাদিসের মূলনীতি অনুসরণ করে অর্থনৈতিক কাঠামো সাজাতে হবে। তবেই আদর্শ অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হবে।তাই বলা যায়, উদ্দীপকে জনাব 'ফ'-এর বক্তব্য যথার্থ। আদর্শ অর্থনৈতিক জীবন গঠনে আল-কুরআনের ভূমিকা অপরিসীম।

উত্তর

জনাব 'প'-এর বক্তব্যের সাথে আমি একমত।আল-কুরআন আদর্শ ব্যক্তিজীবন গঠনের পদ্ধতি সুস্পষ্টভাবে পেশ করেছে। শিরক, বিদায়াত, কুফর, কপটতা, নিজ নিজ প্রবৃত্তির অনুসরণ পরিহার করে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার প্রতি কুরআন দিকনির্দেশনা দিয়েছে। যাবতীয় অন্যায়, পাপ পরিহার করে পূতপবিত্র ও নিষ্কলুষ জীবনাচারের' প্রতি কুরআন মাজিদ ব্যক্তিকে আহ্বান জানায়। কারণ পূতপবিত্র জীবনযাপনের মাধ্যমেই ব্যক্তির চরিত্র সম্পূর্ণ সঠিকভাবে চলতে পারে এবং জাতির কল্যাণ হতে পারে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, "যে হিদায়েতের পথে চলবে, তা হবে তার নিজের জন্য কল্যাণকর। আর যে ভ্রান্ত পথে চলবে, তার গোমরাহির জন্য সে নিজেই দায়ী। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না," (সূরা বনি ইসরাইল: ১৫) বিশ্ববাসীর নিকট চিরকাঙ্ক্ষিত আদর্শ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা আল-কুরআনে সুস্পষ্টভাবে বিধৃত হয়েছে। তার আলোকেই সুখশান্তিময় ও সমৃদ্ধ রাষ্ট্রব্যবস্থা গঠন করতে হবে। নবি-রাসুলগণও আল্লাহর বিধানের 'আলোকেই রাষ্ট্রব্যবস্থা কায়েম করে গেছেন। বর্তমান দুনিয়ায় অশান্তির মূল কারণ হলো মানুষের 'মনগড়া আইন ও দুর্নীতিপরায়ণ লোকদের শাসনব্যবস্থা। রাজনীতি ও প্রশাসনের কোথাও সততা নেই। অথচ একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি হলো সৎ ও সঠিক রাজনীতি এবং স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা। অতএব রাষ্ট্রে কুরআনের আদর্শ বাস্তবায়ন করতে পারলেই একটি সফল এবং আদর্শ রাষ্ট্র গঠিত হবে।উদ্দীপকে জনাব 'প' এর মতে একটি আদর্শ রাষ্ট্র গঠনে এবং আদর্শ ব্যক্তি গঠনে আল-কুরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 'প'-এর উক্ত মতের যথার্থতা উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয়। তাই তার বক্তব্যের সাথে আমি একমত।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।