হযরত আবু বকর (রা.)-এর ভূমিকায় মুত্তাকির কোন গুণের প্রতিফলিত হয়? কুরআনের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে হযরত আবু বকর (রা.)-এর ভূমিকায়' মুত্তাকির যে গুণের প্রতিফলন হয় সেটি হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস ও রাসুল (সা.)-এর ওপর বিশ্বাস। সূরা আল বাকারার প্রথমদিকে আল্লাহ তায়ালা মুত্তাকিদের কতিপয় গুণাবলির কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো- আল্লাহ তায়ালা বলেন, যারা অদৃশ্য বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে সম্পদ বা জীবিকা দান করেছি তা থেকে ব্যয় করে। যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনাদের পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে। আর তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখ। (সূরা আল বাকারা-৩-৪) উপরিউক্ত আয়াতসমূহের আলোকে বলা যায় যে, আল্লাহ তায়ালা রাসুল (সা.)-এর প্রতি যে আসমানি কিতাব তথা আল-কুরআন নাজিল করেছেন সেটির 'প্রতি হযরত আবু বকর (রা.)-এর বিশ্বাস ছিল। যা মুত্তাকিদের অন্যতম একটি বৈশিষ্ট্য।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হযরত আবু বকর (রা.)-এর ভূমিকায় মুত্তাকির কোন গুণের প্রতিফলিত হয়? কুর…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর